‘অজুহাত দিয়ে বাঁচার উপায় নেই, ভুল সময়ে উইকেট পড়েছে’
খানিকটা সবুজ ঘাসের ছোঁয়া থাকলেও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাকিস্তান সিরিজের উইকেট পাওয়া গেল না। পেসারদের জন্য ‘বাড়তি’ সুবিধা নেই, হলো না স্পোর্টিংও। বরং খানিকটা ধীরগতির উইকেটে রান তুলতে কষ্ট করলেন দুই দলের ব্যাটাররা। সফরকারীরা পার পেলেও আড়াইশ রান তাড়া করতে পারলেন না লিটন দাস-তাওহীদ হৃদয়রা। একের পর পর ডট বলে নিজেদের উপর চাপ বাড়িয়ে শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ‘বি’ দলের কাছে হারল বাংলাদেশ। তবে উইকেট নিয়ে অজুহাত দিতে চান না সাইফ হাসান।