বাংলাদেশ ইমার্জিং দলের সাউথ আফ্রিকা সফরের সূচি প্রকাশ
সাউথ আফ্রিকা ইমার্জিং ও যুক্তরাষ্ট্র ‘এ’ দলের সঙ্গে একদিনের ম্যাচের ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। একই সফরে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের সঙ্গে দুইটি চারদিনের ম্যাচও খেলবেন টাইগাররা। সেই সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা।