বাংলাদেশ ইমার্জিং দলের সাউথ আফ্রিকা সফরের সূচি প্রকাশ

বাংলাদেশ ইমার্জিং দলের সাউথ আফ্রিকা সফর
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাউথ আফ্রিকা ইমার্জিং ও যুক্তরাষ্ট্র ‘এ’ দলের সঙ্গে একদিনের ম্যাচের ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। একই সফরে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের সঙ্গে দুইটি চারদিনের ম্যাচও খেলবেন টাইগাররা। সেই সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যাম্প শেষে ২৭ জুলাই সাউথ আফ্রিকা সফরের বিমান ধরবেন ক্রিকেটাররা। সাউথ আফ্রিকায় গিয়ে ২৮ ও ২৯ জুলাই নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন তারা। ত্রিদেশীয় সিরিজ দিয়ে শুরু সফর সাউথ আফ্রিকা সফর। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১লা আগষ্ট।

নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে স্বাগতিক সাউথ আফ্রিকার বিপক্ষে। তিন আগষ্ট বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ‘এ’ দল। ৭ আগষ্ট আবারও যুক্তরাষ্ট্র ‘এ’ দলের সঙ্গে খেলবে বাংলাদেশ ইমার্জিং দল। গ্রুপ পর্বে টাইগারদের শেষ ম্যাচ সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে, ৯ আগষ্ট।

পয়েন্ট টেবিলের সেরা দুইটি দল আগামী ১২ আগষ্ট ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলবে। ত্রিদেশীয় সিরিজ শেষে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দুইটি চারদিনের ম্যাচ খেলবে সফরকারীরা। ১৬ আগষ্ট শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ। ২৩ আগষ্ট হবে দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ। ২৭ আগষ্ট দেশে ফিরবে বাংলাদেশ।


বাংলাদেশ ইমার্জিং দলের সাউথ আফ্রিকা সফরের সূচি:

তারিখম্যাচপ্রতিপক্ষ
১ আগষ্টপ্রথম একদিনের ম্যাচবাংলাদেশ ইমার্জিং দল ও সাউথ আফ্রিকা ইমার্জিং দল
৩ আগষ্টদ্বিতীয় একদিনের ম্যাচবাংলাদেশ ইমার্জিং দল ও যুক্তরাষ্ট্র ‘এ’ দল
৭ আগষ্টতৃতীয় একদিনের ম্যাচবাংলাদেশ ইমার্জিং দল ও যুক্তরাষ্ট্র ‘এ’ দল
৯ আগষ্টচতুর্থ একদিনের ম্যাচবাংলাদেশ ইমার্জিং দল ও সাউথ আফ্রিকা ইমার্জিং দল
১৬-১৯ আগষ্টপ্রথম চারদিনের ম্যাচবাংলাদেশ ইমার্জিং দল ও সাউথ আফ্রিকা ইমার্জিং দল
২৩-২৬ আগষ্টদ্বিতীয় প্রথম চারদিনের ম্যাচবাংলাদেশ ইমার্জিং দল ও সাউথ আফ্রিকা ইমার্জিং দল

আরো পড়ুন: