৩ দিনে ভুল শুধরে অস্ট্রেলিয়ার বিপক্ষে শক্তিশালী হয়ে ফেরার ঘোষণা সিমন্সের
দীর্ঘ ২১ বছর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট মাটিতে টেস্ট খেলতে গেছে বাংলাদেশ। কিন্তু সফরের শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ও ৩৮ রানের ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে অলআউটসহ দুই ইনিংসেই ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। কিন্তু প্রস্তুতিটা ভালো না হলেও এখনও হতাশ নন প্রধান কোচ ফিল সিমন্স। টেস্ট শুরুর আগে বাকি থাকা দিনগুলোতে তার শিষ্যরা পরিশ্রম করে নিজেদের ভুল শুধরে নেবেন বলে বিশ্বাস সিমন্সের।