রাজার দায় স্বীকারের পরও জরিমানা গুনলেন আফ্রিদি
শাহীন শাহ আফ্রিদিকে আড়াল করার চেষ্টা করেছিলেন সতীর্থ সিকান্দার রাজা। তবে শেষ পর্যন্ত শাস্তি এড়াতে পারলেন না লাহোর কালান্দার্সের অধিনায়ক আফ্রিদি। দায় স্বীকার করেও শাস্তির খড়গ নেমে এসেছে তার ওপরই, যদিও রাজার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।