বৃথা শাদাবের লড়াই, সিরিজ সমতায় অস্ট্রেলিয়া
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া। লাহোরে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ৪১ রানের জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতা আনে সফরকারীরা। ব্যাট হাতে বড় সংগ্রহ গড়তে না পারলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ নিজেদের করে নেয় তারা।