৯৫ শতাংশ প্রস্তুত টাইগার্স ডেন, খুলে দেওয়ার অপেক্ষায় তামিম
বাংলাদেশের বিভিন্ন পত্রিকা, টিভি ও অনলাইনের সম্পাদকদের সঙ্গে হাউজের প্রতিনিধিদের ডেকেছিলেন তামিম ইকবাল। লম্বা সময়ের বৈঠকে গণমাধ্যমের নানান দিক নিয়ে আলোচনা করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। নিজেদের মতামত জানালেন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। বৈঠক শেষে সবাইকে ক্রিকেটার্সদের জন্য প্রস্তুতকৃত লাউঞ্জ ঘুরে ঘুরে দেখার সুযোগ করে দিলেন। ৯৫ শতাংশ প্রস্তুত হলেও এখনো আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়নি টাইগার্স ডেন। তামিম জানিয়েছেন, বাকি কাজ শেষ হলে দ্রুতই সেটি খুলে দেওয়া হবে।