লঙ্কানদের বিপক্ষে হাফ সেঞ্চুরি করে র্যাঙ্কিংয়ে এগোলেন শারমিন
রাজশাহীতে সোমবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন শারমিন আক্তার। তার হাফ সেঞ্চুরিতে ভর করে ২০৬ রানের লক্ষ্য ৯ বল হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ।