এত গরমে কষ্ট করে ব্যাটিং করা শান্ত-লিটনের প্রশংসায় মিরাজ
প্রচণ্ড গরমে ক্র্যাম্প করায় দ্বিতীয় ওয়ানডেতে হাফ সেঞ্চুরির পরই মাঠ ছেড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তৃতীয় ও শেষ ম্যাচেও খানিকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলেন বাঁহাতি ব্যাটার। তবে গরমের কাছে হার না মেনে ব্যাটিং চালিয়ে গেলেন, করলেন সেঞ্চুরিও। একশ ছোঁয়ার পর সিঙ্গেল নিতে কষ্ট হওয়ায় বড় শট খেলায় মনোযোগী হয়েছিলেন শান্ত। এভাবে কষ্ট করে ব্যাটিং করে যাওয়ায় শান্তর প্রশংসা করলেন মেহেদী হাসান মিরাজ। বাঁহাতি ব্যাটারকে সঙ্গ দেওয়া লিটন দাসের প্রশংসা করতেও ভুললেন না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।