হেনরির ৯ উইকেট, ইনিংস হার এড়ানো জিম্বাবুয়েকে গুঁড়িয়ে নিউজিল্যান্ডের জয়
প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়া ম্যাট হেনরি দ্বিতীয় ইনিংসে নিলেন আরও তিনটি। দুই ইনিংস মিলিয়ে ডানহাতি পেসারের শিকার ৯ উইকেট। হেনরির সঙ্গে দ্বিতীয় ইনিংসে বল হাতে আলো ছড়ালেন মিচেল স্যান্টনার ও উইলিয়াম ও’রুর্ক। তাদের বোলিংয়ে আবারও দেড়শর আশেপাশে থামল জিম্বাবুয়। ইনিংস হার এড়ালেও ম্যাচ বাঁচাতে পারেনি স্বাগতিকরা। ৮ রান তাড়ায় ৯ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড।