নড়বড়ে অবস্থায় নয়, আত্মবিশ্বাসী হয়ে বিশ্বকাপে যেতে চান মিরাজ
আইপিএলের কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলছেন না নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক মিচেল সান্টনার। পাশাপাশি এক ঝাঁক তারকা ক্রিকেটারও আসেননি বাংলাদেশ সফরে। তবুও নিউজিল্যান্ডকে কোনোভাবেই ছোটো করে দেখছেন না মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের নিউজিল্যান্ডকে হারিয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে চান তিনি। পাশাপাশি ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির পর্বটাও শুরু করতে চান দারুণভাবে।