ছিটকে গেলেন ওকস
পঞ্চম ও শেষ টেস্টের প্রথম দিন চোটের শিকার হয়ে মাঠ ছেড়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস। লং অফে করুণ নায়ারের একটি বল বাঁচাতে গিয়ে বাম কাঁধের উপর ভর দিয়ে পড়ে যান তিনি। এতে তার কাঁধ স্থানচ্যুত হয়েছে।
পঞ্চম ও শেষ টেস্টের প্রথম দিন চোটের শিকার হয়ে মাঠ ছেড়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস। লং অফে করুণ নায়ারের একটি বল বাঁচাতে গিয়ে বাম কাঁধের উপর ভর দিয়ে পড়ে যান তিনি। এতে তার কাঁধ স্থানচ্যুত হয়েছে।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড–ভারত চতুর্থ টেস্ট চলাকালীন পাকিস্তানের জার্সি পরে খেলা দেখতে আসা এক দর্শককে স্টেডিয়াম থেকে বের করে দেয়া হয়েছে। দর্শকের নাম ফারুক নজর। এ ঘটনায় ক্ষমা চেয়েছে আয়োজক ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব, যারা ওল্ড ট্রাফোর্ড মাঠের ব্যবস্থাপনায় রয়েছে।
প্রতিপক্ষ পরিবর্তন হয়েছে, বদলেছে ভেন্যু এবং দেশও। তবে হারের ধারায় পরিবর্তন আনতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা ৮ ম্যাচে হারার পর এবার যুক্তরাষ্ট্রে গিয়েও প্রথম টি-টোয়েন্টিতে হেরে গেল তারা পাকিস্তানের কাছে। এটি তাদের টানা ছয় নম্বর টি-টোয়েন্টি হার।
ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল শতকের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত কেউই তিন অঙ্কে পৌঁছাতে পারেননি। তাদের ব্যাটেই ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ৩০৭ রান তোলে নিউজিল্যান্ড। তবে আর কেউ পঞ্চাশ ছুঁতে না পারায় বিশাল সংগ্রহ গড়া হয়নি সফরকারীদের।
মেঘলা আকাশের সঙ্গে ওভালের সবুজাভ উইকেটে পেসাররা বাড়তি সুবিধা পাবেন সেটা প্রত্যাশিতই ছিল। ইংল্যান্ডের অধিনায়ক ওলি পোপও তাই টস জিতে বোলিং নিতে একটুও দেরি করলেন না। গতি, সুইং এবং সিম মুভমেন্ট কাজে লাগিয়ে ভারতের ব্যাটিং অর্ডারকে রীতিমতো চেপে ধরলেন জশ টাং, গাস অ্যাটকিনসরা। পুরো সফর জুড়েই ব্যাটিংয়ে অবিশ্বাস্য পারফরম্যান্স করা লোকেশ রাহুল, শুভমান গিল, রবীন্দ্র জাদেজাদের কেউই দাঁড়াতে পারলেন না ইংলিশ পেসারদের সামনে। তবে সাই সুদর্শন, কারুন নায়ার, ওয়াশিংটন সুন্দররা মিলে শেষ বেলায় একটু স্বস্তি এনে দিয়েছেন ভারতকে। হাফ সেঞ্চুরিয়ান নায়ারের সঙ্গে দ্বিতীয় দিনের সকালে ব্যাটিংয়ে নামবেন ওয়াশিংটন। সারাদিনের কয়েক দফায় বৃষ্টি শেষে প্রথম দিনে ৬৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৪ রান তুলেছে সফরকারীরা।
আগেই জানা গেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে আগামী বছরের জানুয়ারিতে। তবে কবে থেকে শুরু হবে এবং কোথায় অনুষ্ঠিত হবে তা জানা যায়নি। এবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের আয়োজক হচ্ছে নেপাল।
গ্রায়েম সোয়ান থেকে শুরু করে জ্যাক লিচ, শোয়েব বশির ও রেহান আহমেদ গত কয়েক দশকে ইংল্যান্ডের স্পিন বোলিং আক্রমণের ভার বয়েছেন তারাই। তাদের মধ্যে সেরা কে এমন প্রশ্ন প্রায়শই ঘুরপাক খায়। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সেরা অফ স্পিনার নাথান লায়ন মনে করেন জ্যাক লিচই তাদের মধ্যে সেরা।
টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ায় স্বাভাবিকভাবেই ইংল্যান্ড সফরে নেই বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন ও রোহিত শর্মা। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের বেশি খেলছেন না জসপ্রিত বুমরাহ। অধিনায়ক হিসেবেও শুভমান গিল নিজেও একেবারে তরুণ। এমনটা দল নিয়ে খুব বেশি প্রত্যাশা না থাকলেও ইংল্যান্ড সফরে বাজিমাত করেছে ভারত। সিরিজে এখনো ২-১ ব্যবধান পিছিয়ে থাকলেও পুরো সফরেই দাপুটে পারফরম্যান্স করেছেন গিলরা। ওভালে শেষ টেস্ট জিততে পারলে ড্র নিয়ে ফিরতে হবে তাদের। ভারতের টেস্ট অধিনায়ক মনে করেন, সিরিজ ড্র করে ফিরতে পারাই বড় অর্জন হবে তাদের জন্য।
ওয়াংখেড়ে স্টেডিয়ামের বিসিসিআই অফিস থেকে শতাধিক আইপিএল জার্সি সরিয়ে নেয়ার ঘটনায় এক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। চুরি হওয়া এসব জার্সির আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ছয় লাখ রুপি।
ওভাল টেস্ট শুরুর আগে ভারতের কোচ গৌতম গম্ভীর ও ভেন্যুর কিউরেটর লি ফোর্টিসের মধ্যকার বাকবিতণ্ডা ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই ঘটনার প্রেক্ষিতে ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন ভারত অধিনায়ক শুভমান গিল।
বুলাওয়ের উইকেট পেসারদের পক্ষে কথা বলছিল শুরু থেকেই। সেই সুযোগ কাজে লাগিয়ে দারুণ সাফল্য পেয়েছেন ম্যাট হেনরি। বল হাতে নিয়ন্ত্রিত লাইন-লেংথ ধরে রেখে একের পর এক উইকেট তুলে নিয়ে ভেঙে দিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার। তার ঘূর্ণায়মান স্পেলে প্রথম দিনে স্বাগতিকরা ১৪৯ রানেই থেমে যায়।
পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক। এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি তিনি। তবে জাতীয় দলের দরজা এক প্রকার তার জন্য বন্ধই বলা চলে। এখনও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা চালিয়ে যাচ্ছেন তিনি।