মুস্তাফিজ-হৃদয়ে মজেছেন মিসবাহ-মালিক-গুলরা
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চার উইকেটে জিতেছে বাংলাদেশ। এই ম্যাচে অনবদ্য পারফরম্যান্স করেন মুস্তাফিজুর রহমান। ম্যাচ শেষে তার বোলিংয়ে মজেছেন শোয়েব মালিক এবং উমর গুলরা।
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চার উইকেটে জিতেছে বাংলাদেশ। এই ম্যাচে অনবদ্য পারফরম্যান্স করেন মুস্তাফিজুর রহমান। ম্যাচ শেষে তার বোলিংয়ে মজেছেন শোয়েব মালিক এবং উমর গুলরা।
চারিদিকে জল্পনা কল্পনা চলছে বিসিসিআইয়ের নতুন সভাপতি কে হতে চলেছেন। মনোনয়ন জমা দেয়ার শেষদিন পর্যন্ত সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে নাম এসেছে মিঠুন মানহাসের। সবকিছু ঠিক থাকলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআইয়ের সভাপতি হতে চলেছেন দিল্লির এই সাবেক অধিনায়ক।
বল হাতে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না শাহীন শাহ আফ্রিদির। চলমান এশিয়া কাপে ৩ ম্যাচে ৩ উইকেট শিকার করেছেন পাকিস্তানের এই পেসার। তিনি বল হাতে বিবর্ণ ছিলেন ভারতের বিপক্ষেও। ভারতের বিপক্ষে ৭ উইকেটে হারের ম্যাচে উইকেটশূন্য ছিলেন তিনি। সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে আফ্রিদির রাখতে হবে বড় ভূমিকা।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলন করেনি পাকিস্তান। সুপার ফোরে ভারতের বিপক্ষে মাঠে নামার আগেও একই কাজ করেছে তারা। ২০ সেপ্টেম্বর একজন ক্রিকেটার কিংবা কোচিং স্টাফের একজনের কথা বলার কথা থাকলেও সেটা বাতিল করেছে পাকিস্তান। যদিও তাদের সংবাদ সম্মেলন বাতিলের কারণ এখনো স্পষ্ট নয়।
ওমানের বিপক্ষে গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে মাথায় চোট পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ওমানের ইনিংসের ১৫তম ওভারে হাম্মাদ মির্জার মারা একটি ক্যাচ ধরতে মিড-অফ থেকে ছুটে আসেন অক্ষর। ক্যাচটি হাত ফসকে যায় এবং তিনি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে মাথায় আঘাত পান।
দুই ম্যাচে দুই জয়—ভারতের সুপার ফোর নিশ্চিত হয়েছে সবার আগে। প্রতিপক্ষকে অল্প রানে গুটিয়ে দেয়ার পর দুই ম্যাচেই দাপুটে ব্যাটিংয়ে সহজ জয় পেয়েছে ভারত। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে বেশিরভাগ ব্যাটারই ব্যাটিংয়ের সুযোগ পাননি। ওমানের বিপক্ষে সাঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেলদের ব্যাটিংয়ের সুযোগ দিয়েছে তারা। ৮ উইকেট হারালেও ব্যাটিংয়ে আসেননি অধিনায়ক সূর্যকুমার যাদব। সুপার ফোর শুরুর আগে একাদশেও আসে পরির্তন।
সবশেষ ৪২ বছরে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড নেই ওয়েস্ট ইন্ডিজের। তবে আগামী অক্টোবরে চার দশকের অপেক্ষার অবসান ঘটাতে চান ড্যারেন স্যামি। গত বছর ভারতের মাটিতে তিন টেস্টের সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। কিউইদের সেই জয় থেকেই অনুপ্রেরণা নিতে চান ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ। পাশাপাশি নিউজিল্যান্ডের প্রক্রিয়াকে অনুকরণও করতে চান স্যামি।
চলমান এশিয়া কাপে ভারতের বিপক্ষে একপেশে লড়াইয়ে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। তবে ম্যাচের ফলাফলকে ছাপিয়ে আলোচনার বিষয়বস্তু 'হ্যান্ডশেক'। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে ভারতের ক্রিকেটাররা হাত মেলাননি পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে। তারা ড্রেসিং রুমে ফিরে দরজা বন্ধ করে দিয়েছিলেন। এর আগে টসের পরও ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব এড়িয়ে গেছেন সালমান আলী আঘাকে।
শ্রীলঙ্কান ক্রিকেটার দুনিথ ওয়েলালাগের বাবা সুরাঙ্গা ওয়েলালাগে কলম্বোতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাবা যেদিন মারা গেছেন ছেলে দুনিথ মাঠে নেমেছিলেন লঙ্কানদের হয়ে এশিয়া কাপের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে।
ইনিংসের শেষ ওভারে দুনিথ ওয়েলালাগেকে পাঁচ ছক্কা মেরেছেন মোহাম্মদ নবি। এক ওভারে ৩২ রান দেয়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ ছিল বাঁহাতি স্পিনারের। অপ্রত্যাশিত বোলিংয়ের দিনে ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফেরার পথে পেয়েছেন বাবার মৃত্যুর খবর। ওয়েলালাগের বাবা মারা গেছেন শুনে দুঃখ প্রকাশ করেছেন নবি। সেই সঙ্গে সরিও বলেছেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার।
শ্রীলঙ্কান ক্রিকেটার দুনিথ ওয়েল্লালাগের বাবা সুরাঙ্গা ওয়েল্লালাগে কলম্বোতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিউজওয়্যার নিশ্চিত করেছে। বাবা যেদিন মারা গেছেন ছেলে দুনিথ মেঠে নেমেছিলেন লঙ্কানদের হয়ে এশিয়া কাপের ম্যাচে।
'বি' গ্রুপের হাই-ভোল্টেজ ম্যাচে আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এই জয়ে বাংলাদেশ এবং নিজেদের সুপার ফোর নিশ্চিত করল শ্রীলঙ্কা। নুয়ান থুসারার চার উইকেট এবং কুশল মেন্ডিসের হাফ সেঞ্চুরিতে ম্যাচ জিতল চারিথ আসালঙ্কার দল।