বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে গিয়ে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ক্রিকেটার
পাপুয়া নিউগিনির ক্রিকেটার কিপলিং ডরিগাকে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার (২৫ আগস্ট) ভোরে জার্সির রাজধানী সেন্ট হেলিয়ার্সে এই ঘটনা ঘটে।
পাপুয়া নিউগিনির ক্রিকেটার কিপলিং ডরিগাকে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার (২৫ আগস্ট) ভোরে জার্সির রাজধানী সেন্ট হেলিয়ার্সে এই ঘটনা ঘটে।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। হারারে স্পোর্টস ক্লাবে অনুশীলনের সময় পেশিতে চোট পেয়েছেন তিনি। এর ফলে খেলতে পারছেন না এই তারকা ব্যাটার। তার পরিবর্তে জিম্বাবুয়ের নেতৃত্ব দেবেন আরেক অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামস।
২২ বছর পর আবার টেস্ট ক্রিকেট ফিরতে পারে অস্ট্রেলিয়ার ডারউইনে। আগামী বছর বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা। সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজের একটি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে নর্দান টেরিটরির এই শহরে।
১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের পরা একটি ব্যাগি গ্রিন ক্যাপ কিনেছে অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর। যার মূল্য ৪,৩৮,৫০০ অস্ট্রেলিয়ান ডলার (যা প্রায় ৩,৪৭,৯৬,৪৩২ বাংলাদেশি টাকা)।
টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই ব্যাটার এখন ইংল্যান্ডের জো রুট ও হ্যারি ব্রুক। শীর্ষ দশে আছেন ওপেনার বেন ডাকেটও। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সই বলে দিচ্ছে লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ কতটা শক্তিশালী।
ভবিষ্যতে কোচিংয়ে যুক্ত হতে আগ্রহী ভারতের সদ্য সাবেক ক্রিকেটার চেতেশ্বর পূজারা। ৩৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর দেশের ক্রিকেটের জন্য যেকোনও ভূমিকায় কাজ করতে প্রস্তুত এই ব্যাটার।
কদিন পরেই মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। দলগুলো নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। এশিয়া কাপের জন্য ভারত শক্তিশালী দল ঘোষণা করেছে। দলে আছে একাধিক চমক। সহ-অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি দলে ফিরেছেন শুভমান গিল। এ ছাড়া অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহর দিকে নজর থাকবে সবার।
আসন্ন এশিয়া কাপে ওয়ানিন্দু হাসারাঙ্গার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি এই অলরাউন্ডারকে।
ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই দলটি গঠিত হয়েছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে অনুষ্ঠিতব্য সিরিজটির জন্য।
ইংল্যান্ডের আগ্রাসী টেস্ট কৌশল 'বাজবল' নিয়ে এবার কথা বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। তার মতে, অস্ট্রেলিয়ায় অ্যাশেজ জিততে হলে ইংল্যান্ডকে আক্রমণাত্মক ক্রিকেটেই টিকে থাকতে হবে।
খেলার ধরন ও স্ট্রাইক রেটে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না বাবর আজম। ডানহাতি ব্যাটারকে এশিয়া কাপের স্কোয়াডে না রাখার ব্যাখ্যায় এমনটাই জানিয়েছিলেন মাইক হেসন। পাকিস্তানের প্রধান কোচের সঙ্গে সুর মিলিয়েছেন মোহাম্মদ হারিসও। ডানহাতি এই ব্যাটার জানান, টি-টোয়েন্টিতে টিকতে হলে বাবরকে আরও দ্রুত রান তুলে খেলতে হবে। হারিসের এমন মন্তব্যে ক্ষেপেছেন বাসিত আলী। পাকিস্তানের সাবেক অধিনায়কের মতে, হারিস এমন মন্তব্য করলে তাকে বেত দিয়ে পেটানো উচিত।
পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। এই সিরিজটি আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত শারজাহতে অনুষ্ঠিত হবে। এশিয়া কাপের আগে প্রস্তুতির জন্য এই সিরিজটি খেলতে যাচ্ছে এই তিন দল।