এশিয়া কাপের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল আরব আমিরাত
আগামী ৯ সেপ্টেম্বর আবুধাবিতে শুরু হতে চলেছে এশিয়া কাপের এবারের আসর। তার আগেই ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। দলকে নেতৃত্ব দিবেন মুহাম্মদ ওয়াসিম।
আগামী ৯ সেপ্টেম্বর আবুধাবিতে শুরু হতে চলেছে এশিয়া কাপের এবারের আসর। তার আগেই ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। দলকে নেতৃত্ব দিবেন মুহাম্মদ ওয়াসিম।
দা হান্ড্রেডে দারুণ পারফরম্যান্সের পর ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে ফিরলেন জর্ডান কক্স। ২৪ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটারকে তিন ম্যাচের সিরিজের স্কোয়াডে যুক্ত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ডাবলিনে ১৭, ১৯ ও ২১ সেপ্টেম্বর হবে সিরিজের ম্যাচগুলো।
নভেম্বরে ঘরের মাঠে ক্রিকেটের সবচেয়ে আদি মহারণ অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে অস্ট্রেলিয়া। তবে তার আগে অনিশ্চয়তা তৈরি হয়েছে অজি অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে। পিঠের চোটের কারণে আগামী দুই মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।
অনলাইন গেমিং প্ল্যাটফর্ম ড্রিম-ইলেভেন বিসিসিআইয়ের সঙ্গে তাদের চুক্তি বাতিল করায় এশিয়া কাপে পৃষ্ঠপোষক বা স্পন্সর ছাড়াই মাঠে নামবে ভারতীয় দল। সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়ারা এবারের এশিয়া কাপে মূল স্পন্সরের লোগো ছাড়াই খেলবেন। বিসিসিআই এখনো নতুন পৃষ্ঠপোষক চূড়ান্ত করতে পারেনি।
হেডিংলিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে সাউথ আফ্রিকা। ইংল্যান্ডের হার্ড-হিটারে ভরা ব্যাটিং লাইনআপ মাত্র ১৩১ রান করে অল আউট হয়। জবাবে সাউথ আফ্রিকা ১৭৫ বল বাকি থাকতে সহজেই জিতে যায়।
শারজাহতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচে পাকিস্তানকে ১৮ রানে হারিয়েছে আফগানিস্তান। এ দিন ম্যাচের শেষভাগে পাকিস্তানি সমর্থকরা শাহীন শাহ আফ্রিদি আউট হতেই স্টেডিয়াম ছাড়তে শুরু করেন। যদিও শেষদিকে অসাধারণ এক ক্যামিও খেলেন হারিস রউফ। যদিও ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে পারেননি তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। আগামী ৩ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই সিরিজে দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস, যিনি সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালের মে মাসে বাংলাদেশের বিপক্ষে।
বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসার ধরা হয় জসপ্রিত বুমরাহকে। কারণে অকারণে অনেক সময়ই ক্রিকেট বিশ্বের রথী মহারথীদের সঙ্গে তুলনা করা হয় ভারতের এই পেসারকে। সবচেয়ে বেশি তুলনা হয় পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরামের সঙ্গে।
নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের পূর্ণকালীন সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রেইগ ম্যাকমিলান। ৪৮ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার গত ১২ মাস ধরে খণ্ডকালীন চুক্তিতে কিউই মেয়েদের দলে কাজ করছিলেন। গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের শিরোপাজয়ী দলের অংশ ছিলেন তিনি।
পাকিস্তানের ব্যাটার আসিফ আলী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০২২ সালের এশিয়া কাপের আগে তিনি এক সাক্ষাৎকারে অনুশীলনে প্রতিদিন ১০০-১৫০ ছক্কা মারার কথা বলেছিলেন, যা তখনই আলোচনায় আসে। এবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অবসর নিশ্চিত করেছেন।
ইংল্যান্ডের দা হান্ড্রেড টুর্নামেন্টের ফাইনালে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পরেও হার মানতে হয় মার্কাস স্টইনিস এবং তার দলকে। সেই ম্যাচে হারলেও দারুণ ইনিংসে সম্প্রতি অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ফিরেছেন ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার। ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা পেতে পারেন তিনি।
টেস্ট ক্রিকেট এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার জন্য ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন মিচেল স্টার্ক। ৩৫ বছর বয়সী এই পেসার আসন্ন টেস্ট সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।