ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনা পাকিস্তানের
ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে এ বছরের শেষ দিকে একটি ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের বিষয়ে আলোচনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার জিও সুপারকে এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।
ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে এ বছরের শেষ দিকে একটি ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের বিষয়ে আলোচনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার জিও সুপারকে এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।
সিরিজ জিতলেই বোনাস পেতেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা— হোক সেটা ওয়ানডে, টি-টোয়েন্টি কিংবা টেস্টে। তবে সেই নিয়মে খানিকটা পরিবর্তন আনতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। নতুন নিয়মে র্যাঙ্কিংয়ে শীর্ষ চারে থাকা দলের সঙ্গে সিরিজ জিতলেই কেবল বোনাস পাবেন কুশল মেন্ডিস-মাথিশা পাথিরানারা। সেরা চারের বাইরে থাকা দলের বিপক্ষে সিরিজ জিতলেও বোনাস পাবেন না তারা। উল্টো বাংলাদেশ কিংবা আফগানিস্তানের মতো র্যাঙ্কিংয়ের নিচের সারির দলের বিপক্ষে সিরিজ হারার দায়ে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হবে তাদের। এমন প্রতিবেদন প্রকাশ করেছে শ্রীলঙ্কান সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস।
শরীরে মাদক দ্রব্য কোকেনের উপস্থিতি পাওয়ায় ২০২৪ সালের নভেম্বরে এক মাসের জন্য নিষিদ্ধ নিয়েছিলেন ডগ ব্রেসওয়েল। দেড় বছরের বেশি সময় পর একই অভিযোগে আবারও নিষিদ্ধ হলেন নিউজিল্যান্ডের সাবেক পেসার। গত সেপ্টেম্বরে ইংলিশ কাউন্টি খেলার সময় ব্রেসওয়েলের শরীরে কোকেনের উপস্থিতি পেয়েছে ইংল্যান্ড ক্রিকেট রেগুলেটর। শরীরে নিষিদ্ধ পাওয়া যায় অবসরে নেওয়া কিউই পেসারকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে তারা।
আউট হওয়ার পরই আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুহাম্মদ ওয়াসিম। পরবর্তীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ারের বিরুদ্ধে সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক। আচরণবিধি ভঙ্গ করায় ওয়াসিমকে শাস্তি দিয়েছে আইসিসি।
নিউজিল্যান্ডের কিংবদন্তী অলরাউন্ডার সুজি বেটস চলতি বছর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক নারী ক্রিকেটার তিনি। এর মধ্যে দিয়ে দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন এই কিউই ক্রিকেটার।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কট্টর সমালোচক হিসেবে পরিচিত ললিত মোদি। আইপিএলের স্বপ্নদ্রষ্টা হিসেবেই তাকে চেনে সবাই। এবার তিনি বিসিসিআইয়ের বিরুদ্ধে খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টির অভিযোগ তুলেছেন। ক্রিকেটারদের উন্নয়নের চেয়ে বিসিসিআই অর্থকে বেশি প্রাধান্য দেয় বলে দাবি মোদির।
সীমিত ওভারের দুই ফরম্যাটে সবশেষ তিনটি আইসিসি টুর্নামেন্টের সবকটির শিরোপা ভারতের ঘরে। কিন্তু টেস্ট ফরম্যাটে সময়টা মোটেও ভালো যাচ্ছে না তাদের। সবশেষ পাঁচটি টেস্ট সিরিজের কেবল একটিতে জিতেছে তারা। এবার তাই টেস্ট ক্রিকেটের প্রতি বাড়তি মনযোগ ও গুরুত্ব দেবার নির্দেশ দেয়া হয়েছে ভারতকে। এমনকি জসপ্রিত বুমরাহকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাকি থাকা সবগুলো টেস্টেই খেলানোর নির্দেশ দিয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন রোহিত। নামের পাশে থাকতে পারত ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপ জয়ের শিরোপাও। কিন্তু ছন্দে থেকেও ২০১১ সালে বিশ্বকাপের দলে জায়গা হয়নি আধুনিক ওয়ানডে ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটারের। ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে না পারায় রোহিতকে দুর্ভাগা মনে করেন তৎকালীন প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। সেই ঘটনায় রোহিতের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বিনোদনমূলক মাদক গ্রহণ করায় ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন মোহাম্মদ নাওয়াজ। স্পিন বোলিং অলরাউন্ডারের ডোপ টেস্টে পজিটিভ হওয়ার বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অবহিত করেছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানানোর পর তদন্ত শুরু করেছে পিসিবি। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো।
লিউয়ার্ড আইল্যান্ডস ও ত্রিনিদাদ এন্ড টোবাগোর মধ্যকার ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের ম্যাচ চলছিল। ম্যাচটিতে তৃতীয় দিনের প্রথম সেশন থেকেই বিপজ্জনক হয়ে ওঠে পিচ। একের পর এক বল অস্বাভাবিকভাবে বাউন্স করছিল। পিচের অবস্থা এতটাই বেগতিক হলো যে, অস্বাভাবিক বাউন্সে এক ব্যাটারকে আঘাত পেয়ে হাসপাতাল অবদি যেতে হলো। শেষ পর্যন্ত নিরাপত্তা শংকায় সেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য বড় পরিসরে ক্রিকেটার তৈরি রাখতে চায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ব্যস্ত সূচির কারণে একই সময়ে একাধিক প্রতিযোগিতা পড়লে আলাদা দুটি দল মাঠে নামানোর পরিকল্পনা করা হচ্ছে। এতে করে বিভিন্ন সিরিজ ও প্রতিযোগিতায় একসঙ্গে অংশ নেয়া সহজ হবে বলে মনে করছে বিসিসিআই।
কিংবদন্তিরা নিজের খেলা দিয়ে অনিয়মিত দর্শকদেরও নিজের খেলা দেখতে আগ্রহী করে তোলেন। বিরাট কোহলি শুধু ক্রিকেটের অনিয়মিত দর্শক নয়, টেনিসের কিংবদন্তি নোভাক জোকোভিচকেও ক্রিকেটের দর্শক বানিয়ে ছেড়েছেন। কোহলির কারণেই ক্রিকেটের নিয়মিত খোঁজ রাখা টেনিসের সাবেক বিশ্বসেরা জোকোভিচ এবার ভারতে এসে তার সাথে সময় কাটানোর আগ্রহের কথা জানালেন।