হোপের ঝড়ো ফিফটিতে ক্যারিবিয়ানদের চারে চার
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইতালিকে ৪২ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে চারটিতেই জিতে নিয়েছে শাই হোপের দল। অপরদিকে চার ম্যাচে কেবল একটি জয় নিয়ে বিশ্বকাপ যাত্রা শেষ করল ইতালি।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইতালিকে ৪২ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে চারটিতেই জিতে নিয়েছে শাই হোপের দল। অপরদিকে চার ম্যাচে কেবল একটি জয় নিয়ে বিশ্বকাপ যাত্রা শেষ করল ইতালি।
ভারতের কাছে পাকিস্তানের হারের পর সমালোচনায় সরব হন সাবেক ক্রিকেটারদের অনেকেই। নাম ধরে কয়েকজনের নামেই কড়া মন্তব্য করেছেন শহিদ আফ্রিদি ও মোহাম্মদ ইউসুফ। সমালোচনা হয়েছে পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খানকে নিয়েও। সেই সমালোচনার জবাব দিয়েছেন শাদাব।
উসমান তারিকের বোলিং কতটা ধাঁধায় ফেলে দিতে পারে, ম্যাচেই তার প্রমাণ মিলছে প্রতিনিয়মিত। বৈচিত্র, গতি বদল আর অস্বাভাবিক ডেলিভারি স্ট্রাইড- সবমিলিয়ে ব্যাটারদের জন্য তাকে পড়া কঠিন হয়ে উঠছে। পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘাও জানালেন, শুধু ম্যাচ নয়, নেট অনুশীলনেও এই রহস্য স্পিনারকে সামলানো সহজ নয়।
মন্থর শুরু হয়েছিল শিভম দুবের। প্রথম ১১ বলে করেন মাত্র ৬ রান। তবে সেটি যেন ছিল ঝড়ের আগের নীরবতা! ক্রিজে থিতু হওয়ার পর বদলে যায় চিত্র। বড় শট খেলতে শুরু করেন তিনি, ভারতকে নিয়ে যান দুইশ রানের কাছাকাছি। পরে বল হাতেও রাখেন অবদান।
এমনিতে নামিবিয়ার বিপক্ষে ম্যাচটি ঘিরে বাড়তি উত্তেজনার কিছু ছিল না। তবে ভারতের বিপক্ষে বড় হারের পর চাপটা চেপে বসেছিল পাকিস্তানের ওপর। গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কাও উঁকি দিচ্ছিল। সেই প্রেক্ষাপটে ঘুরে দাঁড়িয়ে রেকর্ড ব্যবধানে জয় তুলে নিয়েছে তারা। অধিনায়ক সালমান আলী আঘা বলছেন, এই ম্যাচে পরিকল্পনামাফিকই সবকিছু করতে পেরেছে দল।
ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে ভারত, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। সাত দল চূড়ান্ত হওয়ায় অপেক্ষা ছিল ‘এ’ একটি দলের। সেরা আটের দৌড়ে ছিল পাকিস্তান, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। জিতলে সুপার এইট, হারলে বাদ—এমন সমীকরণের ম্যাচে ব্যাট হাতে জ্বলে ওঠেন সাহিবজাদা ফারহান। ১১ চার ও চারটি ছক্কায় ১৭২.৪১ স্ট্রাইক রেটে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন পাকিস্তানের ওপেনার।
কদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। হ্যামস্ট্রিংয়ের চোটে এবার ঘরের মাঠে বিশ্বকাপ শেষ হলো মাথিশা পাথিরানার। ডানহাতি পেসারের জায়গায় শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে সুযোগ পেলেন দিলশান মাদুশঙ্কা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
‘আমাদের একমাত্র লক্ষ্য ছিল বাংলাদেশের জন্য কিছুটা সম্মান আদায়।’ ভারত ম্যাচ খেলতে রাজি হওয়ার পর এমন মন্তব্য করেছিলেন মহসিন নাকভি। বাংলাদেশের ক্রীড়ামোদি মানুষের একাংশের ধারণা ছিল আমিনুল ইসলাম বুলবুলের অনুরোধে রাজি হয়েছে পাকিস্তান। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জানালেন, ভারত ম্যাচ খেলতে রাজি হওয়ার পেছনে সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে শ্রীলঙ্কা। দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকেকে কৃতিত্ব দিয়ে নাকভি বলেন, শুধুমাত্র আপনার কারণেই আমরা ম্যাচটি খেলেছি।
ভারতের বিপক্ষে ৬১ রানের বড় ব্যবধানে হারের পরও আত্মবিশ্বাস হারাচ্ছে না পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে টিকে থাকতে হলে শেষ ম্যাচে নামিবিয়াকে হারাতেই হবে তাদের। কলম্বোয় বুধবারের সেই ম্যাচে জয় পেলেই কেবল সুপার এইটে জায়গা নিশ্চিত হবে পাকিস্তানের।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার অভিষেক শর্মা বিশ্বকাপে এখনো রানের খাতা খুলতে পারেননি। দুই ম্যাচ খেলেও শূন্য হাতে ফিরেছেন ভারতের এই ওপেনার। তবে সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার মনে করেন, পারফরম্যান্সের এই সাময়িক মন্দা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচে হারের পর অস্ট্রেলিয়ার বিদায় প্রায় নিশ্চিতই ছিল। তবুও লঙ্কানদের বিপক্ষে হারের পর মিচেল মার্শ বলেছিলেন, ‘অস্ট্রেলিয়ার ভাগ্য এখন সৃষ্টিকর্তার হাতে।’ যদিও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের দিকে মুখ তুলে তাকায়নি সৃষ্টিকর্তা। বাদ পড়ল অস্ট্রেলিয়া।
কারাবন্দী অবস্থায় ইমরান খানের চোখের সমস্যা প্রকট হয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রীর সুচিকিৎসার জন্য পাকিস্তান সরকারের প্রতি দাবি জানিয়েছিলেন শহীদ আফ্রিদি, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসরা। ইমরানের যাতে সঠিক চিকিৎসা হয় এজন্য পাকিস্তান সরকারকে চিঠি দিয়েছেন সুনীল গাভাস্কার, কপিল দেবসহ আন্তর্জাতিক ক্রিকেটের সাবেক ১৪ অধিনায়ক।