ব্রেভিসকে ড্রেসিংরুমের পথ দেখানোয় হার্শিতের শাস্তি
রাঁচিতে অনুষ্ঠিত ভারত ও সাউথ আফ্রিকার মধ্যকার প্রথম ওয়ানডেতে অসাধারণ বোলিং করেন হার্শিত রানা। দশ ওভারে ৬৫ রান দিয়ে তিন উইকেট নেন ভারতের এই পেসার। সেই ম্যাচে দলের সবচেয়ে সফল পেসার ছিলেন তিনি।
রাঁচিতে অনুষ্ঠিত ভারত ও সাউথ আফ্রিকার মধ্যকার প্রথম ওয়ানডেতে অসাধারণ বোলিং করেন হার্শিত রানা। দশ ওভারে ৬৫ রান দিয়ে তিন উইকেট নেন ভারতের এই পেসার। সেই ম্যাচে দলের সবচেয়ে সফল পেসার ছিলেন তিনি।
ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনের নায়ক কিউই পেসার জ্যাকব ডাফি। তিনি প্রথমবারের মতো টেস্টে তুলে নিয়েছেন পাঁচ উইকেট। একাই চূর্ণবিচূর্ণ করেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ম্যাট হেনরি, তিনিও নিয়েছেন ৩ উইকেট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের প্রথম টেস্ট হারের পর সাবেক ক্রিকেটারদের রোষানলে পড়েছে ইংল্যান্ড দল। দ্বিতীয় টেস্ট শুরুর আগে আরও এক বিতর্কের জন্ম দিয়েছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। তিনি সাবেক ক্রিকেটারদের 'হ্যাজ বিনস' বলে মন্তব্য করেছিলেন। যার অর্থ দাঁড়ায় যারা একসময় বিখ্যাত বা সফল ছিলেন, কিন্তু এখন আর আগের মতো প্রভাব বা গুরুত্ব নেই।
আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরের আয়োজক শ্রীলঙ্কা ও ভারত। তবে পাকিস্তান তাদের সবগুলো ম্যাচই খেলবে শ্রীলঙ্কার মাটিতে। এই বিশ্ব আসরকে সামনে রেখে বিশ্বকাপের আগে জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান।
তিন বছর পর উইল জ্যাকসকে টেস্ট দলে ফিরিয়ে আনল ইংল্যান্ড। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে একমাত্র স্পিনার হিসেবে খেলতে যাচ্ছেন জ্যাকস। প্রথম টেস্টে পেসার মার্ক উডের চোট পাওয়ায় জ্যাকস তার জায়গা নিচ্ছেন।
গোলাপি বলে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার। ম্যাচের প্রস্তুতি নেয়ার সময় অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথকে দেখা গেছে নতুন এক উপকরণ ব্যবহার করতে। চোখের নিচে বিশেষ ধরনের একটি টেপ লাগিয়ে তিনি অনুশীলন করেছেন, যা ব্যবহার করলে বল দেখতে সুবিধা হয় বলে জানা গেছে।
অ্যাশেজের আগে গোলাপি বলকে ঘিরে নতুন করে উত্তাপ বইছে। আর সেই আগুনে ঘি ঢেলেছেন জো রুট। গ্যাবায় দ্বিতীয় টেস্ট শুরুর আগে ইংলিশ তারকা স্পষ্ট বলেছেন টেস্ট ক্রিকেটের ঐতিহ্যের সঙ্গে পিঙ্ক বলের মিল নেই, তাই অ্যাশেজে এ ধরনের ম্যাচ থাকার প্রয়োজনও দেখেন না তিনি।
বিদেশ সফরে গিয়ে ছিনতাই ও এক নারীর ওপর হামলার ঘটনায় পাপুয়া নিউগিনির ক্রিকেটার কিপলিন দোরিগাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে জার্সির রয়্যাল কোর্ট। ৩০ বছর বয়সী দোরিগা জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার হিসেবে নিয়মিত খেলতেন।
টেম্বা বাভুমার অধীনে টেস্ট ক্রিকেটে দারুণ সময় পার করছে সাউথ আফ্রিকা। টানা ১২ টেস্টে দলটি অপরাজিত আছে। এর মধ্যে ১১টি ম্যাচে জয় এবং একটি ড্র তাদের ধারাবাহিকতা ও স্থিতিশীলতারই প্রমাণ।
১২ ডিসেম্বর দুবাইয়ে পর্দা উঠবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আগামী আসরের। ৫০ ওভারের যুব এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আসন্ন এশিয়া কাপে ভারতের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে আয়ুশ মাহাত্রেকে। ডানহাতি ব্যাটারের ডেপুটি হিসেবে থাকবেন ভিহান মালহোত্রা।
সিডনির নেটে পুরো রান-আপে বোলিং করেছেন প্যাট কামিন্স। যদিও ম্যাচ খেলার মতো ফিট নন অস্ট্রেলিয়ার অধিনায়ক। স্টিভ স্মিথের বিপক্ষে তীব্র গতিতে বোলিং করলেও অ্যাশেজের দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারছেন না এই অধিনায়ক। কদিন আগেই জশ হ্যাজেলউডের অনুপস্থিতিও নিশ্চিত হয়ে যায়।
পার্থে অনুষ্ঠিত হওয়া অ্যাশেজের প্রথম টেস্টের পিচকে ‘ভেরি গুড’ রেটিং দিয়েছে আইসিসি। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে তার প্রতিবেদনে জানান, উইকেটটি চার স্তরের মূল্যায়ন ব্যবস্থায় সর্বোচ্চ মান পেয়েছে।