২৩ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জয় ক্যারিবিয়ানদের
শ্রীলঙ্কার ইনিংস ঘোষণার পরই মূলত ম্যাচের ফল অনেকটাই স্পষ্ট হয়ে যায়। মধ্যাহ্ন বিরতির পর সফরকারীরা তাদের দ্বিতীয় ইনিংস শেষ ঘোষণা করলে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩০২ রান। তবে স্বাগতিকরা ঝুঁকি না নিয়ে নিশ্চিত ড্রয়ের পথই বেছে নেয়। ফলে অ্যান্টিগায় দ্বিতীয় ও শেষ ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হলেও দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।