পিএসএলে বাংলাদেশের ৩ ক্রিকেটার, দল পেলেন না সাকিব-মুস্তাফিজ
সবশেষ পাকিস্তান সফরে বল হাতে গতির ঝড় তুলেছিলেন নাহিদ রানা। সাম্প্রতিক সময়ে দারুণ বোলিংয়ে প্রশংসা কুড়িয়েছেন ইয়ান বিশপ, হার্শা ভোগলে, শাহীন শাহ আফ্রিদিদের। পাকিস্তান সফরের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজে গিয়েও ভালো করেছিলেন তিনি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে ছন্দে আছেন নাহিদ।