বিপিএলে চট্টগ্রামেই ফিরছেন সৌম্য
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বে খেলতে দেখা যাবে সৌম্য সরকারকে। রংপুর রাইডার্সের প্রকাশিত এক ভিডিওতে এমনটা ইঙ্গিত দিয়েছেন এই অলরাউন্ডার। ইনজুরি কাটিয়ে খেলার জন্য অনেকটা ফিট তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বে খেলতে দেখা যাবে সৌম্য সরকারকে। রংপুর রাইডার্সের প্রকাশিত এক ভিডিওতে এমনটা ইঙ্গিত দিয়েছেন এই অলরাউন্ডার। ইনজুরি কাটিয়ে খেলার জন্য অনেকটা ফিট তিনি।
বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেই লিটন দাস। যদিও শেষ সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রানের দেখা পাচ্ছেন তিনি। এই উইকেটরক্ষক ব্যাটারকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিস করবেন তানজিদ হাসান তামিম।
দল না পেয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে অবসর নিয়েছিলেন ইহসানউল্লাহ। ২৪ ঘণ্টা পার না হতেই নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন পাকিস্তানের এই পেসার। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে নিজের এমন কাণ্ডের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে খেলবেন ডম শিবলি। ইংল্যান্ডের এই টেস্ট ওপেনার ইতোমধ্যেই বাংলাদেশে পৌঁছে গেছেন। চট্টগ্রাম পর্ব থেকে খেলার কথা রয়েছে স্টাইলিস এই ওপেনারের।
দল না পেয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে অবসর নিয়েছেন ইহসানউল্লাহ। নিজেই নিজের সিদ্ধান্ত জানিয়েছেন পাকিস্তানের এই পেসার। গতকালই ড্রাফট ছিল পিএসএলের। সেখানে কোনো দলই আগ্রহ দেখায়নি এই পেসারের ওপর।
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে খেলছেন রিশাদ হোসেন। কদিন আগে একই দলের হয়ে বিপিএল খেলে গেছেন শাহীন শাহ আফ্রিদি। বিপিএলের পর পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) বাঁহাতি পেসারের সঙ্গে খেলবেন রিশাদ। শিরোপা জেতা অধিনায়ক শাহীন আফ্রিদিকে ধরে রেখেছে লাহোর কালান্দার্স।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটের আগেই জেমস ভিন্সকে করাচি কিংস এবং ক্রিস জর্ডান ও ডেভিড উইলিকে রিটেইন করে মুলতান সুলতানস। ১৩ জানুয়ারি লাহারে হওয়া ড্রাফট থেকে দল পেয়েছেন ইংল্যান্ডের আরও তিন ক্রিকেটার। পেশাওয়ার জালমির হয়ে খেলবেন টম কোহলার-ক্যাডমোর আর লাহোর কালান্দার্সের জার্সিতে দেখা যাবে স্যাম বিলিংস ও কম কারানকে।
সবশেষ পাকিস্তান সফরে বল হাতে গতির ঝড় তুলেছিলেন নাহিদ রানা। সাম্প্রতিক সময়ে দারুণ বোলিংয়ে প্রশংসা কুড়িয়েছেন ইয়ান বিশপ, হার্শা ভোগলে, শাহীন শাহ আফ্রিদিদের। পাকিস্তান সফরের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজে গিয়েও ভালো করেছিলেন তিনি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে ছন্দে আছেন নাহিদ।
একজন ফিনিশার হিসেবে ম্যাচের শেষটায় যা করার প্রয়োজন জাকের আলী অনিক সেটাই করেছিলেন। চারটি ছক্কা ও তিনটি চারে ২০৪.৩৫ স্ট্রাইক রেটে ২৩ বলে করেছেন অপরাজিত ৪৭ রান। ডানহাতি ব্যাটারের এমন ঝড়ো ব্যাটিংয়ের পরও সিলেট স্ট্রাইকার্সকে হার দেখতে হয়েছে। বিপিএলের ব্যাটিং প্রসবা উইকেটে দুইশ রান তাড়া কঠিন কিছু না হলেও অ্যারন জোন্স ও জর্জ মানজি সেটাকে অসম্ভব করে তুলেছেন।
ম্যাচ জিততে শেষ দুই ওভারে খুলনা টাইগার্সের প্রয়োজন ছিল ১৮ রান। মাহিদুল ইসলাম অঙ্কন, ইমরুল কায়েস, মোহাম্মদ নাওয়াজ ও আবু হায়দার রনির মতো ব্যাটার থাকায় কাজটা সহজই ছিল খুলনার জন্য। তবে ১৯তম ওভারে বোলিংয়ে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আকিফ জাভেদ। প্রথম বলে কোন রান না দেয়া বাঁহাতি পেসার পরের বলে ফিরিয়েছেন অঙ্কনকে। এক চারে ৫ রান করা ইমরুলকে নিজের শিকার বানিয়েছেন ওভারের শেষ ডেলিভারিতে। সেই ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে রংপুর রাইডার্সকে ম্যাচে ফেরান আকিফ।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটে বিভিন্ন ক্যাটাগরি মিলে নাম দিয়েছিলেন বাংলাদেশের ৩৯ ক্রিকেটার। সেখান থেকে দল পেয়েছেন মাত্র ৩ জন। পিএসএলের এবারের আসরে করাচিং কিংসের হয়ে উইকেটকিপার ব্যাটার লিটন দাস, পেশাওয়ার জালমিতে পেসার নাহিদ রানা এবং লাহোর কালান্দার্সের হয়ে খেলতে দেখা যাবে লেগ স্পিনার রিশাদ হোসেনকে।
উসমান খান এবং গ্রাহাম ক্লার্কের ঝড়ো হাফ সেঞ্চুরির পর মোহাম্মদ মিঠুনের ক্যামিও এবং হায়দার আলীর ফিনিশিংয়ে সিলেট ক্যাপিটালসের বিপক্ষে ছয় উইকেটে ২০৩ রান করে চিটাগাং কিংস। জবাবে জর্জ মানজির আগ্রাসী হাফ সেঞ্চুরি এবং জাকের আলী অনিকের ২৩ বলে ৪৭ রানের বিধ্বংসী ইনিংসের পরও ৩০ রানে হেরেছে সিলেট স্ট্রাইকার্স।