জায়ান্টসের প্রধান কোচের দায়িত্ব ট্রট, বোলিং কোচ বন্ড
আইএল টি-টোয়েন্টির দল গালফ জায়ান্টসের কোচিং প্যানেলে বড় পরিবর্তন এসেছে। আসন্ন মৌসুমের জন্য তারা প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জোনাথন ট্রটকে। আর বোলিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে শেন বন্ডকে।
আইএল টি-টোয়েন্টির দল গালফ জায়ান্টসের কোচিং প্যানেলে বড় পরিবর্তন এসেছে। আসন্ন মৌসুমের জন্য তারা প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জোনাথন ট্রটকে। আর বোলিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে শেন বন্ডকে।
ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ড্যারেন ব্রাভোকে ফিরিয়ে পাঁচশ উইকেট ছুঁতে আরেকধাপ এগিয়েছিলেন সাকিব আল হাসান। তবে পরের ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে বাংলাদেশের অলরাউন্ডার ছিলেন উইকেটশূন্য। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে অপেক্ষার প্রহর ফুরালেন তিনি। নিয়েছেন নাভিয়ান বিদাইসি ও কাইল মেয়ার্সের উইকেটও। ২ ওভার বোলিংয়ের সুযোগ পেয়ে ১১ রান খরচায় অ্যান্টিগাকে তিনটা উইকেট এনে দিয়েছেন সাকিব।
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে খুব বেশি বোলিংয়ের সুযোগ হচ্ছিল না সাকিব আল হাসানের। সবশেষ কয়েক ম্যাচের মতো সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষেও বাংলাদেশের অলরাউন্ডার বোলিংয়ে এলেন ইনিংসের শেষের দিকে। ১৫তম ওভারে প্রথমবার বোলিংয়ে এসে অধিনায়ক ইমাদ ওয়াসিমের চাওয়া পূরণ করে উইকেট এনে দিতে একটুও দেরি করলেন না। সাকিবের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে অন সাইডে খেলতে চেয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান।
ভালো মানের বিদেশি ক্রিকেটার না পাওয়ায় লম্বা সময় জাতীয় দল কিংবা ক্রিকেটের বাইরে থাকা অচেনা ক্রিকেটারদের দলে টানে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিরা। বাংলাদেশের লিগের গত আসরে খেলে যাওয়া অনেক বিদেশি ক্রিকেটারের নামই জানতেন না অনেকে। বিপিএল চলাকালীনই বিদেশি ক্রিকেটারের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন খালেদ মাহমুদ সুজন। কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশের সাবেক অধিনায়ক আবারও প্রশ্ন তুললেন। সুজনের মতে, গত বিপিএলে খেলে যাওয়া বিদেশি ক্রিকেটারদের চেয়ে বাংলাদেশের ‘এ’ দলের ক্রিকেটারদের মান অনেক ভালো।
এসএ টোয়েন্টির দল প্রিটোরিয়া ক্যাপিটালসের নতুন প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। এসএ টোয়েন্টির চতুর্থ আসরের পর্দা উঠবে ২৬ ডিসেম্বর। তিনি প্রিটোরিয়া ক্যাপিটালসে জনাথন ট্রটের স্থলাভিষিক্ত হয়েছেন।
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন বিরাট কোহলি। এখন তার নজর মূলত ওয়ানডে ক্রিকেট এবং আইপিএলে। ওয়ানডে ক্রিকেটে পুরো ৫০ ওভার ফিল্ডিং করতে হয়, তবে আইপিএলে চাইলে ব্যাটিংয়ের পরই বিশ্রামে যাওয়া যায়। কারণ সেখানে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ ব্যবস্থায় একজন খেলোয়াড় শুধুই ব্যাটিং বা বোলিং করতে পারেন।
চলতি বছরের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এসএ২০ লিগের চতুর্থ আসরের নিলাম। সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর নিলামের জন্য নিবন্ধন করেছেন ৭৮৪ জন ক্রিকেটার। সেই তালিকায় পাকিস্তানের ৪০ ও ইংল্যান্ডের ১৫০-এর বেশি ক্রিকেটারের সঙ্গে আছেন ভারতের ১৩ জন। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
শাই হোপ এবং শিমরন হেটমায়ারের ঝড়ো ব্যাটিংয়ে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের বিপক্ষে তিন উইকেটে ২১১ রানের বিশাল সংগ্রহ গড়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। জবাবে ইমরান তাহিরের দুর্দান্ত বোলিংয়ের সামনে ১৫.২ ওভারে ১২৮ রানে অল আউট হয় অ্যান্টিগা। ফলে ৮৩ রানে ম্যাচ জিতে নেয় গায়ানা। ব্যাট হাতে সাকিব আল হাসান করেন সাত বলে আট রান। এর আগে দুই ওভার বোলিং করেন সাকিব। দুই ওভারে ১৬ রান খরচায় উইকেটশূন্য ছিলেন এই অলরাউন্ডার।
এসএ টোয়েন্টির সূচি ঘোষণা হয়েছে আগেই। যদিও প্লে অফের ম্যাচগুলোর ভেন্যু তখন নিশ্চিত করেনি ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। এবার আয়োজকরা জানিয়েছে নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে উদ্বোধনী ম্যাচের সঙ্গে ফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে।
মেলবোর্ন স্টার্সের ঘরের ছেলে হয়ে উঠেছেন হারিস রউফ। ২০১৯ সাল থেকে বিগ ব্যাশের এই দলটির হয়ে খেলছেন এই পাকিস্তানি পেসার। ফ্র্যাঞ্চাইজিটির জার্সিতে এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলে ৩৬ উইকেট নিয়েছেন তিনি।
ক্যারিয়ারে এখন পর্যন্ত দুবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন অ্যালেক্স রস। সুযোগ পেলে আসন্ন বিপিএলেও নাম লেখাতে চান অস্ট্রেলিয়ার এই ব্যাটার। বিপিএলের আগামী নিলামে কেউ দলে নিক, এমনটাই প্রত্যাশা তার।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরের বাকি অংশের জন্য সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসে যোগ দিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। পেসার ফজলহক ফারুকির পরিবর্তে দলে এসেছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক।