সিপিএলে দল পেলেন সাকিব
‘আমি বেশ কয়েকটি দলের সঙ্গে চুক্তি করেছি, আগামী কয়েক মাস আপনারা আমাকে লিগ খেলায় ব্যস্ত থাকতে দেখবেন।’ গত মাসে লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সময় এমনটাই জানিয়েছিলেন সাকিব আল হাসান। এমন মন্তব্যের মাসখানেক পরই ক্যারিবিয়ার সুপার লিগে (সিপিএল) খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।