সাকিবের উইকেট, ম্যাকয়ের তোপে ৮ রানের জয় অ্যান্টিগার
ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৮ রানের দারুণ জয় তুলে নিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ১ ওভারে ২ রান দিয়ে এক উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬৭ রান করে অ্যান্টিগা। জবাবে খেলতে নেমে ১৫৯ রানে থেমেছে ত্রিনবাগোর ইনিংস।