এক হারে মোমেন্টাম হারিয়ে যায়নি, বলছেন নাসুম
ঢাকা ক্যাপিটালস এবং চিটাগং কিংসকে হারিয়ে এবারের বিপিএল শুরু করে খুলনা টাইগার্স। ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি ম্যাচ জিতে সিলেট গেলেও সেখানে প্রথম ম্যাচ খেলেই হারতে হলো খুলনাকে। যদিও এক হারে মোমেন্টাম নষ্ট হয়ে যায়নি বলে দাবি করেছেন নাসুম আহমেদ।