‘দলের স্বার্থ সবার আগে’, লক্ষ্ণৌয়ের ক্রিকেটারদের বার্তা পান্তের
গতবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লোকেশ রাহুলের নেতৃত্বে ব্যর্থ হয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এ বার আর রাহুলকে দলে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি। নিলাম থেকে ২৭ কোটি রুপি দিয়ে তারা দলে টেনেছে ঋষভ পান্তকে। নতুন অধিনায়ক ঋষভ প্রথমদিনই জয়ের বার্তা দিলেন দলকে।