রাচিনের ব্যাটে মুম্বাইকে হারিয়ে চেন্নাইয়ের শুভসূচনা
শেষ ওভারে জয় পেতে ৪ রান প্রয়োজন চেন্নাই সুপার কিংসের। বোলিংয়ে আসেন মিচেল স্যান্টনার। প্রথম বলেই পুল করে মিড উইকেট দিয়ে ছক্কা মেরে চেন্নাইকে ৪ উইকেটের জয় এনে দিয়েছেন রাচিন রবীন্দ্র। আর তাতেই চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে এবারের আইপিএলে শুভ সূচনা পেয়েছে রুতুরাজ গায়কোয়াড়ের দল।