ডিপিএলের দলবদল ১৮ ও ১৯ এপ্রিল
আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর বিসিবির সঙ্গে ক্লাবের অচলাবস্থা কেটে গেছে। তামিম ইকবালের এডহক কমিটির অধীনে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলতে রাজি হয়েছেন ক্লাব সংগঠকরা।
আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর বিসিবির সঙ্গে ক্লাবের অচলাবস্থা কেটে গেছে। তামিম ইকবালের এডহক কমিটির অধীনে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলতে রাজি হয়েছেন ক্লাব সংগঠকরা।
আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর বিসিবির সঙ্গে ক্লাবের অচলাবস্থা কেটে গেছে। তামিম ইকবালের এডহক কমিটির অধীনে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলতে রাজি হয়েছেন ক্লাব সংগঠকরা। আগামী ২২ থেকে ২৫ এপ্রিলের মধ্যে ডিপিএল শুরু করতে চায় বিসিবি। তবে নিউজিল্যান্ড সিরিজের জন্য ৫মে থেকে ডিপিএল চান ক্লাব সংগঠকরা। আগামী ১৩ এপ্রিল আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ১৪শ কোটি টাকার বোর্ড বলে ব্যঙ্গ করা হয়ে থাকে। তবে যাদের বদৌলতে দেশের ক্রিকেটের এত টাকা তারা প্রায়শই আক্ষেপে পুড়েছেন। বছরান্তর জাতীয় দলের ক্রিকেটারদের বেতন, ম্যাচ ফি বাড়লেও ঘরোয়া ক্রিকেটারা খানিকটা আড়ালে থেকে গেছেন। তবে বিসিবির দায়িত্ব নিয়েই ঘরোয়া ক্রিকেট খেলা দেশের ক্রিকেটারদের ম্যাচ ফি ও বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
বিসিবির সর্বশেষ নির্বাচনে পক্ষপাতের অভিযোগে গত ৬ মাস ধরে ঘরোয়া ক্রিকেট বয়কট করেছে ঢাকার শীর্ষ ক্লাবগুলো। একাধিকবার বিসিবির পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানো হলেও ক্লাবগুলো নিজেদের সিদ্ধান্তে অনড়। এর ফলে স্থবির হয়ে পড়েছে দেশের ঘরোয়া ক্রিকেট।
জানুয়ারিতে পাওয়া চোট থেকে এখনো মাঠে ফিরতে পারেননি বেন স্টোকস। ফেব্রুয়ারিতে নতুন করে চোটে পড়লেও কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু-এর শুরু থেকেই খেলার কথা ছিল ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের। তবে এখনই মাঠে ফেরা হচ্ছে না তার। মে মাসের আগে পাওয়া যাচ্ছে না তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন ডারহামের কোচ রায়ান ক্যাম্পবেল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ায় অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ও বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করে ক্রিকেটারদের মাঠে রাখার চেষ্টা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সময় মতো ক্রিকেটারদের রুটি-রুজির ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আয়োজন করতে পারছে না দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ক্লাব সংকটে লিগ না হওয়ায় ক্রমশই হতাশা বাড়ছে ক্রিকেটারদের। ফারুক আহমেদ মনে করেন, এখানে বিসিবির কিচ্ছু করার নেই।
অস্ট্রেলিয়ান ক্রিকেটে ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবেই বেশি পরিচিত ব্র্যাড হ্যাডিন। এবার শুরু করতে যাচ্ছেন নতুন অধ্যায়। সাবেক এই উইকেটরক্ষক ব্যাটারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নিউ সাউথ ওয়েলস।
দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ৫০ ওভারের আসর ঢাকা প্রিমিয়ার লিগ। ১২ ক্লাবের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট দীর্ঘদিন ধরেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের অন্যতম প্রস্তুতির মঞ্চ হিসেবে বিবেচিত। শীর্ষ তারকাদের উপস্থিতি, ঐতিহ্যবাহী ক্লাবগুলোর প্রতিদ্বন্দ্বিতা এবং পয়েন্ট টেবিলের লড়াই, সব মিলিয়ে এটি দেশের ক্রিকেট কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ।
বিসিএল ওয়ানডের এবারের আসরে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তাওহীদ হৃদয়। ফাইনালেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। শিরোপা নির্ধারণী ম্যাচে খেললেন ৯৬ রানের দৃষ্টিনন্দন এক ইনিংস। তাঁর ব্যাটেই ভর করেই আগে ব্যাট করে ২৩৮ রানের পুঁজি নিশ্চিত করে নর্থ জোন। তবে সাইফ হাসান ও নাইম শেখের দেড়শ পেরুনো জুটির কাছে পাত্তা পায়নি নর্থ জোন। তারকাবহুল দলটিকে ৫ উইকেটে হারিয়েছে সেন্ট্রান জোন। আর তাতেই বিসিএল ওয়ানডে সংস্করণের শিরোপা জিতে নেয় সেন্ট্রাল।
সর্বশেষ বিপিএলটা দারুণ গেছে নাজমুল হোসেন শান্তর। ১৩ ম্যাচে ব্যাট হাতে করেছিলেন ৩৫৫ রান। এরপর বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। এই সময় বিসিবি আয়োজন করেছিল অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টে ৩ ম্যাচে মোটে ১৪ রান করেন বাঁহাতি এই ব্যাটার।
ম্যাচ জিততে সেন্ট্রাল জোনের প্রয়োজন ছিল ২৪ বলে ৪৫ রান। ব্যাটিংয়ে তখন মোসাদ্দেক হোসেন সৈকত, সঙ্গী রিপন মণ্ডল। এমন সমীকরণে নিজেকে প্রমাণের সুযোগটা আবারও নিলেন মোসাদ্দেক। লেগ স্পিনার রিশাদকে দুইটি চারের সঙ্গে একটি ছক্কা মেরে সেই ওভার থেকে নিয়ে আসেন ১৭ রান। পরের ওভারে অবশ্য মুকিদুল ইসলাম মুগ্ধকে মেরেছেন একটি করে ছক্কা ও চার। পেসার শরিফুল ইসলামের করা ইনিংসের ৪৯তম ওভারে অবশ্য কোনো বাউন্ডারি বের করতে পারেননি মোসাদ্দেক ও রিপন।
বল হাতে ৩ উইকেট নিয়ে সাউথ জোনকে ১৮০ রানে ধসিয়ে দিতে বড় অবদান রেখেছিলেন হাসান মাহমুদ। এরপর ব্যাট হাতে লড়াকু এক ইনিংস খেলে দলকে জিতিয়ে ম্যাচের নায়ক হয়েছেন তিনি। শেষ উইকেটে মুশফিক হাসানকে নিয়ে ইস্ট জোনকে ১ উইকেটের নাটকীয় জয় এনে দিয়েছেন হাসান।