ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনা পাকিস্তানের
ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে এ বছরের শেষ দিকে একটি ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের বিষয়ে আলোচনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার জিও সুপারকে এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।
ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে এ বছরের শেষ দিকে একটি ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের বিষয়ে আলোচনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার জিও সুপারকে এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান আসরের প্লে-অফ ম্যাচগুলোতে দর্শকদের মাঠে বসে খেলা দেখার অনুমতি দেয়া হয়েছে। এতদিন এসব ম্যাচ দর্শকশূন্যভাবে আয়োজনের সিদ্ধান্ত থাকলেও গতকাল রাতে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএল) নিয়মিত পারফর্ম করছিলেন অমিত হাসান। ২০২৪-২৫ মৌসুম চলাকালীন তৎকালীন নির্বাচক হান্নান সরকার জানিয়েছিলেন, অমিতকে বাংলাদেশ টেস্ট দলে নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চান না তারা। গত দুই বছরেও আর সুযোগ আসেনি অমিতের। অবশেষে বাংলাদেশ টেস্ট দলের দুয়ার খুলল ডানহাতি ব্যাটারের জন্য।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের ফাইনালকে ঘিরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ফাইনাল ম্যাচে দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।
ধারণা করা হচ্ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেই পাকিস্তানে ফিরে যাবেন মুস্তাফিজুর রহমান। তাকে ছাড়াই কিউইদের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তেমনটা হচ্ছে না। বৃহস্পতিবার বিসিবি জানিয়েছে মুস্তাফিজের এনওসি প্রত্যাহার করা হয়েছে।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বিনোদনমূলক মাদক গ্রহণ করায় ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন মোহাম্মদ নাওয়াজ। স্পিন বোলিং অলরাউন্ডারের ডোপ টেস্টে পজিটিভ হওয়ার বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অবহিত করেছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানানোর পর তদন্ত শুরু করেছে পিসিবি। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো।
সময়টা মোটেও ভালো যাচ্ছিলো না বাবর আজমের। সীমিত ওভারের পাকিস্তান দলে প্রায় ব্রাত্যই হয়ে গেছেন বলা যায়। এর মধ্যে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন পেশোয়ার জালমি অধিনায়ক। তবুও যেন মন গলাতে পারছেন না সাবেকদের। বাবরের সেঞ্চুরিকে দারুণ ইনিংস মানলেও, আন্তর্জাতিক ক্রিকেটে বাবরের বদনাম ঘোচানোর জন্য এই ইনিংসকে মানদন্ড ধরা উচিত নয় বলেই মনে করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।
সৌদি আরবে ক্রিকেটের বিস্তার ঘটাতে নতুন উদ্যোগ নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জেদ্দায় একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করতে চায় তারা, যার ফলে ভবিষ্যতে সেখানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ আয়োজনের সুযোগ তৈরি হতে পারে।
প্রবাসী ক্রিকেটার হিসেবে সংযুক্ত আরব আমিরাতের ঘরোয়া ক্রিকেটে খেলতেন খুজাইমা বিন তানভীর, অজয় কুমার, আকাশদীপ নাথ, হারপ্রীত ভাটিয়া এবং আদিব উসমানি। তবে এখন থেকে আর প্রবাসী পরিচয়ে খেলতে হবে না ভারত ও পাকিস্তানের বংশোদ্ভুত পাঁচ ক্রিকেটারকে। তাদের সবাইকে নাগরিকত্ব দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দ্রুতই পাসপোর্টও পেয়ে যাবেন তারা।
ব্লেসিং মুজারাবানিকে নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জিম্বাবুয়ের এই পেসারের ওপর দুই বছরের নিষেধাজ্ঞা দেয়ার পর এবার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে তার এজেন্সি। তাদের দাবি, ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তিই করেননি এই পেসার।
মোহাম্মদ রিজওয়ানের মতো সময়টা খারাপ যাচ্ছে পিন্ডিজের। প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে এসে এখনো পর্যন্ত জয় পায়নি ফ্র্যাঞ্চাইজিটি। নিজেদের খেলা প্রথম সাত ম্যাচের সবকটিতে হারতে হয়েছে তাদের। লাহোর কালান্দার্সের বিপক্ষে হারের পর পিএসএলের চলতি আসর থেকে ছিটকে গেছে পিন্ডিজ। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর গণমাধ্যমকে সামলাতে সংবাদ সম্মেলনে এসেছিলেন রিজওয়ান।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২ ম্যাচ সিরিজের সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ৮ থেকে ১২ মে মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টটি ১৬ থেকে ২০ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে।