‘ওয়াসিম আকরামের চেয়ে বড় ক্রিকেটার রশিদ’
বর্তমান সময়ের অন্যতম সেরা স্পিনার ধরা হয় রশিদ খানকে। তার হাত ধরে আফগানিস্তান অনেক ঐতিহাসিক জয় পেয়েছে। ব্যক্তিগত পারফরম্যান্সেও সেরাদের কাতারে আছেন আফগানিস্তানের এই স্পিনার। এবার তাকেই ওয়াসিম আকরামের চেয়ে সেরা ক্রিকেটার হিসেবে বিবেচনা করছেন রশিদ লতিফ।