পাকিস্তান টেস্ট দলের দায়িত্ব ছাড়লেন গিলেস্পি
গুঞ্জন ছিল আগেই। আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন জেসন গিলেস্পি। এর মধ্যে এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) তিনি বিষয়টি জানিয়ে দিয়েছেন। কদিন পরেই সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামছে পাকিস্তান।