৫ ম্যাচে চারবার স্লো ওভার রেটের শাস্তি পেল পাকিস্তান
সর্বশেষ পাঁচ ওয়ানডের মধ্যে চারটিতেই স্লো ওভার রেটের কারণে শাস্তি পেতে হয়েছে পাকিস্তানকে। এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা তিন ম্যাচে স্লো ওভার রেট করেছে দলটি। কিউইদের বিপক্ষে শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে দলটির খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।