পাকিস্তান ম্যাচের পরই প্রধান কোচের দায়িত্ব ছাড়ছেন জয়াসুরিয়া
শ্রীলঙ্কা ক্রিকেটে সনাথ জয়াসুরিয়ার দ্বিতীয় অধ্যায় শেষ হতে যাচ্ছে! টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দলের শেষ ম্যাচের পর প্রধান কোচের দায়িত্ব ছাড়বেন সাবেক এই ওপেনার। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত তার পূর্ণকালীন চুক্তি থাকলেও জানুয়ারিতেই তিনি জানিয়ে দিয়েছিলেন, ঘরের মাঠের বিশ্বকাপের পর আর দায়িত্বে থাকবেন না।