ভারতকে উড়িয়ে সিরিজ জিতল ইংল্যান্ড
বৈভব সূর্যবংশী, ইশান কিশান, অভিষেক শর্মারা কেউই দাঁড়াতে পারলেন না। ভারতের হয়ে একাই লড়লেন শ্রেয়াস আইয়ার। অধিনায়কের ক্যারিয়ার সেরা ইনিংসে দেড়শ ছোঁয়া পুঁজি পায় সফরকারীরা। তবে ফিল সল্ট ও হ্যারি ব্রুকের তাণ্ডবের সামনে একটু চ্যালেঞ্জ জানাতে পারেননি আর্শদীপ সিংরা। তাদের দুজনের ঝড়ো হাফ সেঞ্চুরিতে ভারতকে ৯ উইকেটে হারিয়ে ইংল্যান্ড।