আয়ারল্যান্ডের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক টাকার
পল স্টার্লিংয়ের পর আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেয়া হয়েছে লর্কান টাকারকে। ভারতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে নতুন দায়িত্বে যাত্রা শুরু করবেন এই উইকেটরক্ষক ব্যাটার।
পল স্টার্লিংয়ের পর আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেয়া হয়েছে লর্কান টাকারকে। ভারতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে নতুন দায়িত্বে যাত্রা শুরু করবেন এই উইকেটরক্ষক ব্যাটার।
ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। গত বিশ্বকাপের দল থেকে বড় কোনো পরিবর্তন না আনলেও এবার দলে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার জেমস কোলস।
নিজ থেকে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়কত্ব ছাড়েননি ঋষভ পান্ত, বরং তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে! এমন দাবি উঠে এসেছে ভারতের গণমাধ্যমের প্রতিবেদনে। দুই মৌসুমে হতাশাজনক ফলাফলের পর লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পিচের ওপর দৌড়ানোর কারণে শাস্তি পেয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। ম্যাচ চলাকালে বারবার পিচের সুরক্ষা বিধি ভঙ্গ করায় তার শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এক বছরেরও বেশি সময় আগে। তারও আগে টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছিলেন। বর্তমানে শুধু এক দিনের ক্রিকেটেই দেখা যায় বিরাট কোহলিকে। তবে সম্প্রতি তাকে ঘিরে নতুন করে টেস্টে ফেরার আলোচনা শুরু হয়েছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ভারতের সাবেক অধিনায়ক।
ইংল্যান্ড সফরের জন্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শুভমান গিল, আর সহ-অধিনায়ক করা হয়েছে শ্রেয়াস আইয়ারকে। তবে দলে থাকা বিরাট কোহলির খেলা নির্ভর করছে তার ফিটনেস ছাড়পত্রের ওপর। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে শতক হাঁকানোর পরও দল থেকে বাদ পড়েছেন ইয়াশভি জয়সাওয়াল।
সেঞ্চুরির আক্ষেপ থাকলেও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় ‘এ’ দলের সিরিজের ফাইনালে ঝড়ো ইনিংসে আলো ছড়িয়েছেন বৈভব সূর্যবংশী। মাত্র ২৯ বলে ৯৪ রান করে ভারত ‘এ’ দলের ব্যাটার গড়েছেন নতুন রেকর্ড, যদিও শেষ পর্যন্ত ছয় রানের জন্য বঞ্চিত হন তিন অঙ্কের দেখা থেকে।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্সের পরও ইংল্যান্ড সফরের আগে ভারতের উদ্বোধনী জুটি নিয়ে আলোচনা থামছে না। ইয়াশভি জয়সাওয়ালের ধারাবাহিক রান আর রোহিত শর্মার অভিজ্ঞতা নির্বাচকদের জন্য ইতিবাচক এক সমীকরণ তৈরি করেছে। এ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন শুভমান গিল।
প্রসিধ কৃষ্ণার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে পাঁচ উইকেট এবং রোহিত শর্মা ও ইয়াসভি জয়সাওয়ালের ১৭০ রানের ওপেনিং জুটিতে আফগানিস্তানকে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৯ উইকেটে হারিয়েছে ভারত। এর ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশের স্বাদ পেয়েছে আফগানিস্তান। এবারই প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলেছে দুই দল। প্রথম দেখাতেই ভারতের কাছে অসহায় আত্মসমর্পন করতে হয়েছে আফগানদের।
ইনজুরি বা অন্য কোনো কারণ দেখিয়ে আইপিএলের মাঝ পথে নাম সরিয়ে নেয়ার ঘটনা নিয়মিতই ঘটছে। এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন সুনীল গাভাস্কার। সাবেক এই ভারতীয় ক্রিকেটার মনে করেন, কিছু ক্রিকেটার আইপিএলকে খুব হালকাভাবে নেন এবং মৌসুম চলাকালীন মাঝপথে নিজ দেশে ফিরে গিয়ে ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেন।
আইপিএলের গত আসরে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দলটি লিগ পর্ব শেষ করে ষষ্ঠ স্থানে থেকে বিদায় নেয়। এরপরই বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী আইপিএলের আগেই কোচিং প্যানেলে বড় পরিবর্তন আনতে চলেছে ফ্র্যাঞ্চাইজিটি।
চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন হার্দিক পান্ডিয়া। আইপিএলের সময় পাওয়া পিঠের চোট এখনও পুরোপুরি সেরে না ওঠায় তাকে দলে রাখা সম্ভব হয়নি। অন্যদিকে ফিটনেস টেস্ট সাপেক্ষে বিরাট কোহলির বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে ২২ জুন।