উইলিয়ামসনের বদলি হিসেবে ডাক পেলেন উইল ইয়াং
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের মাঝ পথেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কেন উইলিয়ামসন। ফলে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য বাধ্য হয়েই বদলি নিতে হতো কিউইদের।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের মাঝ পথেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কেন উইলিয়ামসন। ফলে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য বাধ্য হয়েই বদলি নিতে হতো কিউইদের।
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের অভিষেকেই পাঁচ উইকেট নিতে চেয়েছিলেন হাসান মাহমুদ। তবে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের পেসারের। দুর্দান্ত বোলিংয়ে ৩ উইকেট নিয়েছেন হাসান। কেথ ডজোন ও হাসানের আগুনে বোলিংয়ে মাত্র ৮৭ রানে গুটিয়ে গেছে ল্যাঙ্কাশায়ার। ফলে প্রথম ইনিংস শেষে ৯১ রানের লিড পেয়েছে কেন্ট।
ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচের আগে ১৩ সদস্যের স্কোয়াডে ছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশের পেসারের যে কাউন্টি ক্রিকেটে অভিষেক হচ্ছে সেটার আভাস পাওয়া গেছে তখনই। সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেটে অভিষেক হলো হাসানের।
টেস্ট দল থেকে বাদ পড়ার ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি জ্যাক ক্রলি। সেই চাপের মধ্যেই এবার সাময়িকভাবে লাল বলের ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন ইংল্যান্ডের এই ওপেনার। কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের পরবর্তী দুই ম্যাচে খেলছেন না ইংল্যান্ডের এই ব্যাটার।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর নাইটক্লাবে গিয়েছিলেন বেন স্টোকস ও গাস অ্যাটকিসন। ‘দলের প্রোটোকল লঙ্ঘনের’ পাশাপাশি নাইটক্লাবে হাতাহাতিতে জড়িয়ে পড়িয়েছিলেন ইংল্যান্ডের দুই তারকা ক্রিকেটার। এমন ঘটনায় কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে বিবেচনা করা হয়নি তাদের। স্টোকস না থাকায় কিয়া ওভালে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন জো রুট। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
লর্ডসে নিউজিল্যান্ডকে হারিয়ে চলতি সিরিজে এগিয়ে গেছে ইংল্যান্ড। মাঠের পারফরম্যান্সই হওয়ার কথা ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। তবে ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অন্য এক ঘটনায় নজর ঘুরে গেছে সবার। লন্ডনের একটি নাইট ক্লাব ঘিরে তৈরি হওয়া বিতর্কের তদন্ত শুরু করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেই সঙ্গে নতুন করে আলোচনায় এসেছে দলের নেতৃত্ব ও শৃঙ্খলার বিষয়টি।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়েছে পেসার মোহাম্মদ সিরাজকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দীর্ঘ আন্তর্জাতিক মৌসুমের আগে সিরাজকে পূর্ণ ফিট রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিরাজের পরিবর্তে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন পেসার প্রসিধ কৃষ্ণা।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১১৫ রানের জয়ের পর ইংল্যান্ড শিবিরে নতুন বিতর্ক। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, দলের নিয়ম ভঙ্গের অভিযোগে তদন্তের মুখে পড়েছেন অধিনায়ক বেন স্টোকস ও পেসার গাস অ্যাটকিনসন।
লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শেষ হয়েছে মাত্র চার দিনেরও কম সময়ে। বৃষ্টি না থাকলে ম্যাচটি আরও আগেই শেষ হতে পারত বলে মনে করছেন অনেকেই। পুরো ম্যাচে হয়েছে মাত্র ১৬৬ ওভার, এর মধ্যেই দুই দলের ৪০টি উইকেটের পতন হয়েছে। ফলে উইকেটের মান নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড অলআউট হয়ে গিয়েছিল ১১৩ রান। প্রথম ইনিংসে ১৪০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ২২৬ রান করে কিউইদের সামনে ২৫৪ রানের লক্ষ্য ছুড়ে দেয় স্বাগতিকরা। সেই লক্ষ্য পাড়ি দিতে নেমে তৃতীয় দিনই চ্যালেঞ্জের মুখে পড়ে নিউজিল্যান্ড।
ম্যাচের অবস্থা দেখে মনে হচ্ছিল, তৃতীয় দিনেই ফল বের হয়ে যেতে পারে। তবে বৃষ্টির কারণে সেই সম্ভাবনা আর বাস্তব হয়নি। লর্ডসে দিনের বেশিরভাগ সময় খেলা বন্ধ থাকায় ম্যাচের নিষ্পত্তির জন্য অপেক্ষা করতে হচ্ছে আরও অন্তত একদিন।
টি-টোয়েন্টিতে ভারতের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত দলে তাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। আগের অধিনায়ক সূর্যকুমার যাদবকে এই দল থেকে বাদ দেয়া হয়েছে।