শান্ত-লিটনদের সিরিজ জয়ের বোনাসের টাকায় মিরপুরে হবে সুইমিংপুল
ঢাকার পর সিলেট টেস্টেও বাংলাদেশের বিপক্ষে দাঁড়াতে পারেনি পাকিস্তান। ব্যাটে-বলের দুর্দান্ত পারফরম্যান্সে দুই টেস্টের সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। অবিস্মরণীয় সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বড় অঙ্কের বোনাস পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা। তবে সেই ক্রিকেটারদের বোনাসের টাকা দিয়ে মিরপুরে একটি সুইমিংপুল বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন।