কলম্বোতে পাকিস্তান, আর বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ
অবশেষে নারী ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৩০ সেপ্টেম্বর ভারত এবং শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ।
অবশেষে নারী ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৩০ সেপ্টেম্বর ভারত এবং শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ।
গল টেস্টের প্রস্তুতি শুরু হলেও প্রথম দিনের অনুশীলনে ছিলেন না মেহেদী হাসান মিরাজ। অসুস্থতার কারণে টেস্টের আগের দিনও অনুশীলন করেননি তারকা এই অলরাউন্ডার। শারীরিক অবস্থা আগের থেকে ভালো হলেও এখনো পর্যবেক্ষণে রয়েছেন মিরাজ। গল টেস্টের একদিন আগে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন নাজমুল হোসেন শান্ত।
‘আমার মনে হয়, ড্রেসিং রুমে এরকম কোনো প্রভাব পড়বে না।’ অধিনায়কত্ব বদলের প্রক্রিয়ার নেতিবাচক প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের এমনটাই বলেছিলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের কথার সঙ্গে সুর মিলিয়েছেন ফিল সিমন্সও। ওয়ানডেতে অধিনায়কত্ব হারালেও টেস্টে সেটার প্রভাব পড়বে না বলে বিশ্বাস করেন বাংলাদেশের প্রধান কোচ।
২০২১ সালের সেপ্টেম্বরের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন আকিলা ধনাঞ্জয়া। লম্বা সময় পর গত বছর ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ফিরেছিলেন ডানহাতি এই অফ স্পিনার। সংক্ষিপ্ত সংস্করণের পর টেস্টেও শ্রীলঙ্কার জাতীয় দলে ফিরলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে ছয় বছর পর শ্রীলঙ্কার সাদা পোশাকের দলে ফিরেছেন আকিলা। সবশেষ ২০১৯ সালের আগষ্টে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলেছিলেন তিনি।
শ্রীলঙ্কায় নেমেই জ্বরে আক্রান্ত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। জ্বরের কারণে গলে বাংলাদেশের প্রথম অনুশীলনে ছিলেন না তারকা এই অলরাউন্ডার। মিরাজের অসুস্থতায় খানিকটা চিন্তিত হলেও সিরিজের প্রথম টেস্টে তাকে পাওয়া নিয়ে আশাবাদী ফিল সিমন্স।
অবশেষে কেটে গেল সাউথ আফ্রিকার দীর্ঘ অভিশাপ। ক্রিকেট ইতিহাসের পাতায় প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি ছুঁয়ে দেখল প্রোটিয়ারা। শনিবারের ম্যাচে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতিহাস গড়ল তারা। ১৯৯৮ সালের আইসিসি নকআউট ট্রফির পর ২৭ বছর ধরে যে স্বপ্ন ধাওয়া করছিল সাউথ আফ্রিকা, এবার তা বাস্তবে পরিণত হলো।
প্রায় নয় বছর নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করার পর আবাহনী লিমিটেডের কোচ হওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছাড়েন হান্নান সরকার। মাসখানেক পর এবার কোচ হয়ে বিসিবিতে ফিরলেন সাবেক এই ওপেনার। তিনি এবার দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ হিসেবে।
আগামী ১০ জুলাই গায়ানায় শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর। এই টুর্নামেন্টকে সামনে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হারিকেন্স ও সেন্ট্রাল স্ট্যাগস নিজেদের স্কোয়াড ঘোষণা করে ফেলেছে। তবে এখনও স্কোয়াড ঘোষণা করেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।
অনেকটা আচমকাই বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। নাজমুল হোসেন শান্তকে ওয়ানডে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ।
জাতীয় দলে ক্যারিয়ারের শুরুটা মুশফিকুর রহিমের অধীনে করেছিলেন মেহেদী হাসান মিরাজ। ধীরে ধীরে দলের নিয়মিত মুখ হয়ে ওঠা এই অলরাউন্ডার এখন ওয়ানডে দলের নেতৃত্বেও এলেন লম্বা সময়ের জন্য।
আগামী জুলাই ও আগস্টে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই দুটি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করা হবে আগামী সপ্তাহেই। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন ও নির্বাচকরা সিনিয়রদের বাইরে রেখে তরুণদের সুযোগ দিতে চান।
বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বছরের জন্য এই দায়িত্ব দেয়া হয়েছে এই অলরাউন্ডারকে।