তৃতীয় বিভাগ কোয়ালিফাইংয়ে ২৫ বছরের বেশি বয়সী ক্রিকেটাররা খেলতে পারবেন না
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকেই মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাজ সাজ রব। স্টেডিয়ামের মূল মাঠে বানানো হয়েছে মঞ্চ। বিকেল সাড়ে তিনটা নাগাদ শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে একে একে যোগ দিলেন মেহেদী হাসান মিরাজ, হাবিবুল বাশার সুমনরা। উপস্থিত ছিলেন সিসিডিএম চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরি, বিসিবি পরিচালক শানিয়ান তানিম ও আসিফ রব্বানিরা। ভিন্ন ভিন্ন জার্সি গায়ে উপস্থিত হলেন ৭০ দলের ৭০ অধিনায়ক, হাতে নিজ দলের পতাকাও।