তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দলে শেখ মেহেদি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য দলে যুক্ত করা হয়েছে অফস্পিনার শেখ মেহেদী হাসানকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য দলে যুক্ত করা হয়েছে অফস্পিনার শেখ মেহেদী হাসানকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর ভাইরাল হয় ড্রেসিংরুমে বলা মুস্তাফিজুর রহমানের কথাগুলো। বিশ্বকাপ জিততে হলে দলের মান কীভাবে আরো উপরে তোলা যায় সেটা নিয়েই মতামত জানাচ্ছিলেন মুস্তাফিজ। টাইগার এই পেসারের কথার সঙ্গে শতভাগ একমত সৌম্য সরকার। তৃতীয় ওয়ানডে শুরুর আগের দিন তেমনটাই জানিয়েছেন এই অলরাউন্ডার।
২১ বছর অপেক্ষার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। সেই জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতেও পাঁচ উইকেটের জয় তুলে নিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবার টাইগারদের লক্ষ্য অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা।
বাংলাদেশ ক্রিকেট দলকে বলা হয় একটি পরিবার। নাঈম হাসানের কান্নায় ভেঙে পরা এমন ছবি দেখে যেন আহত হয়েছেন সেই পরিবারের সব সদস্যই। টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস থেকে শুরু করে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিমের মতো সিনিয়র ক্রিকেটার থেকে শুরু করে দলের অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল, সাবেক ক্রিকেটার এবং বোর্ড সভাপতি ফারুক আহমেদ, সবাই জানাচ্ছে নিন্দা। এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে খোদ ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে চট্টগ্রামে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যের বিরুদ্ধে ওঠা হয়রানি ও নির্যাতনের অভিযোগকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
জাতীয় দলের স্পিনার নাঈম হাসান ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া এবং পুলিশি হেফাজতে মারধরের অভিযোগ তুলেছেন। শুক্রবার রাতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে চট্টগ্রামে ফেরার পথে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন তিনি। ঘটনার পর নাঈম, তার পরিবার ও স্থানীয়রা অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে খুলশি থানায় অবস্থান নেন।
রাইলি মেরেডিথের বলে ছক্কা মেরে বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত করেন মেহেদী হাসান মিরাজ। অস্ট্রেলিয়াকে হারানোর পরই হাসপাতালে যেতে হয় বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে। হাসপাতাল থেকে অবশ্য বাসায় ফিরেছেন মাথায় আঘাত পাওয়া মিরাজ। স্পিন বোলিং অলরাউন্ডারকে নিয়েই তৃতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচের আগে ১৩ সদস্যের স্কোয়াডে ছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশের পেসারের যে কাউন্টি ক্রিকেটে অভিষেক হচ্ছে সেটার আভাস পাওয়া গেছে তখনই। সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেটে অভিষেক হলো হাসানের।
উইকেটের পাশাপাশি ৩০ গজের প্রায় পুরোটা অংশ ঢেকে রাখা হয়েছে। বিকেএসপির তিন নম্বর মাঠের ডাগ আউটে বসে খেলা শুরুর অপেক্ষা করছেন আবাহনী ও মোহামেডানের ক্রিকেটাররা। কেউ প্রতিপক্ষের সঙ্গে গল্প করছেন, কেউ ড্রেসিং রুমে বসে আছেন, কেউ আবার ড্রেসিং রুমের ঠিক সামনের ডাগ আউটে অপেক্ষার প্রহর গুনছেন। বৃষ্টি তখনো পুরোপুরি থামেনি। সন্ধ্যার আগেই গোধূলির আলো কমতে শুরু করেছে। খেলা যে আর হচ্ছে না সেটা অনুমান করা যাচ্ছিল না তখনই।
অজি পেসার রাইলি মেরেডিথকে ছক্কা মেরে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয় নিশ্চিত করেছিলেন মেহেদী হাসান মিরাজ। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাসও গড়ে বাংলাদেশ। ম্যাচ জেতানো ওই ছক্কার পর স্বস্তি ফিরে আসে বাংলাদেশ শিবিরে।
বাংলাদেশের ক্রিকেটের সেরা সময় বলা হয় ২০১৫-২০১৯ সময়কালকে। তখন ওয়ানডে ফরম্যাটে পাকিস্তান, ভারত ও সাউথ আফ্রিকার মতো দলকে ঘরের মাঠে নাস্তানাবুদ করেছিল টাইগাররা। কিন্তু সেই সময় শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটেই দাপট দেখিয়েছে বাংলাদেশ। এবারে যেন সেই সেরা সময়কেও ছাপিয়ে গেছেন ক্রিকেটাররা। টেস্ট, ওয়ানডে কিংবা ট-টোয়েন্টি, তিন ফরম্যাটেই ধারাবাহিকভাবে বড় দলের মতই ক্রিকেট খেলছে বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেটের এমন ধারাবাহিক উন্নতির প্রসংশা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল, পাকিস্তানেরও বাংলাদেশের পদাঙ্ক অনুসরণ করা উচিৎ বলে মনে করেন তিনি।
শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৯ রান। হাতে ছিল ৭ উইকেট। সমীকরণটি তখনো ওয়েস্ট ইন্ডিজের জন্য ছিল একেবারে সহজ। তবে নাটকীয়তার আভাস মিললেও শেষ পর্যন্ত বড় কোনো চাপ তৈরি করতে পারেনি শ্রীলঙ্কা। ১৯তম ওভারে দুশমান্থা চামিরা দেন মাত্র ৩ রান।