আঙুলে চোট, তবুও বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন কুনেমান
শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বড় অবদান ছিল ম্যাথু কুনেমানের। তবে সিরিজ শেষেই বড় দুঃসংবাদ পায় অস্ট্রেলিয়া দল। এই স্পিনারের বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে। নিশ্চিতভাবেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে এই স্পিনারকে।