ওয়েনের অলরাউন্ড নৈপুণ্যে জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হলো না ওয়েস্ট ইন্ডিজের। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ৩ উইকেটে হারিয়ে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হলো না ওয়েস্ট ইন্ডিজের। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ৩ উইকেটে হারিয়ে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।
কদিন আগেই রেডিফিউশনের এক প্রতিবেদনে জানা গেছে ২০২৩-২৪ অর্থ বছরে ভারত আয় করেছে মোট ১০ হাজার কোটির বেশি রুপি। এর মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেই তাদের আয় আয় ১ হাজার ৪২ কোটি রুপি, যা মোট রাজস্বের ১০ দশমিক ৭০ শতাংশ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়া দলে দুঃসংবাদ। ওপেনার ম্যাট শর্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারবেন না। অনুশীলনের সময় হালকা চোট পেয়ে তিনি দেশে ফিরে গেছেন। তার সুস্থ হওয়ার জন্য কিছুটা সময় লাগবে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষে গত জুনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন নিকোলাস পুরান। ২৯ বছর বয়সি উইকেটকিপার ব্যাটারের মতো হাঁটতে যাচ্ছেন আন্দ্রে রাসেলও। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি খেলেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়তে যাচ্ছেন তারকা এই অলরাউন্ডার। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধরাশায়ী হওয়ার পর আর ধৈর্য ধরে রাখতে পারল না ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। লজ্জাজনক হারের পর দ্রুতই ডাকা হলো জরুরি সভা। শুধু বোর্ড কর্তারা নন, তলানিতে ঠেকে যাওয়া ক্রিকেটে নতুন প্রাণ ফেরাতে ডাকা হয়েছে তিন কিংবদন্তি ক্লাইভ লয়েড, ভিভিয়ান রিচার্ডস ও ব্রায়ান লারাকেও।
দীর্ঘ বিরতির পর আবারও টেস্ট ক্রিকেটে ফিরেছেন জফরা আর্চার। চার বছরের বিরতির পর মাঠে নেমেছেন ভারতের বিপক্ষে। নেমেই ইংল্যান্ডের জয়ের অন্যতম নায়ক হয়েছেন তিনি। চতুর্থ ইনিংসে ১০৫ রানে নিয়েছেন ৫ উইকেট। এমন পারফরম্যান্সের পর ইংল্যান্ড দলে টিকে যাওয়ার প্রত্যাশায় আছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মাত্র ৭.৩ ওভারে ৯ রানে ছয় উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে অনন্য কীর্তি গড়েছেন মিচেল স্টার্ক। দলীয়ভাবে ক্যারিবিয়ানরা অলআউট হয়েছে মাত্র ২৭ রানে, যা টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছে ১৭৬ রানে এবং ক্যারিবিয়ানদের ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে তারা।
কিংস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংস থেমেছে মাত্র ২৭ রানে। টেস্ট ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এমন লজ্জাজনক পারফরম্যান্সের পর দলটির অধিনায়ক রস্টন চেজ স্বীকার করেছেন, এটা ছিল একরকম অসহায় আত্মসমর্পণ।
জ্যামাইকায় গোলাপি বলে ঝড় উঠেছিল, আর সেই ঝড়ের নাম যেন মিচেল স্টার্ক! নিজের শততম টেস্টে আগুন ছড়ানো বোলিংয়ে একাই উড়িয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। প্রথম ওভারে তিন উইকেট, এরপর আরও দুটি— সবমিলিয়ে মাত্র ১৫ বলে ৫ উইকেট নেন শততম টেস্ট খেলতে নামা এই পেসার। তার এমন বিধ্বংসী শুরুর পর আর ফিরে তাকাতে হয়নি অজিদের।
স্যাবাইনা পার্কে টেস্টের দ্বিতীয় দিনটা রঙ ছড়ালেন স্কট বোল্যান্ড। নাথান লায়নের জায়গায় দলে ঢুকে নিজেকে প্রমাণের সুযোগটা একদমই হাতছাড়া করেননি ৩৬ বছর বয়সী এই ডানহাতি পেসার। মাত্র ৩৪ রানে ৩ উইকেট নিয়ে তিনি শুধু অস্ট্রেলিয়াকে এগিয়ে দিলেন না, নাম লেখালেন টেস্ট ক্রিকেটের শত বছরের ইতিহাসেও।
ম্যাচ জিততে শেষ ১২ বলে ২২ রান প্রয়োজন ছিল হোবার্ট হারিকেন্সের। এমন সমীকরণের ম্যাচে ১৯তম ওভারে খালেদ আহমেদের প্রথম বলেই স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন মোহাম্মদ নবি। দ্বিতীয় বলে সিঙ্গে নিয়ে নন স্ট্রাইক প্রান্তে আসেন আফগান ব্যাটার। পরের বলে ফ্যাবিয়েন অ্যালেনকে ফেরান খালেদ। চতুর্থ বলে বাংলাদেশের পেসার ফিরিয়েছেন রাফ ম্যাকমিলানকেও। ২ উইকেট খালেদ সেই ওভারে দিয়েছেন ৯ রান। ফলে ম্যাচ জিততে হলে শেষ ওভারে ১৩ রান করতে হতো হোবার্টকে।
জ্যামাইকায় গোলাপি বলের টেস্টে শুরুটা ভালো করেও তা ধরে রাখতে পারল না অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিনের লড়াই সত্ত্বেও জেইডেন সিলস ও শামার জোসেফের তাণ্ডবে ভেঙে পড়ে দলটির ব্যাটিং লাইনআপ। সিরিজ হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজও অবশ্য প্রথম দিনের শেষে খুব একটা স্বস্তিতে নেই।