বিশ্বকাপের ৬ মাস আগেই অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি চূড়ান্ত
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এরই মাঝে ওপেনিং জুটি চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া। দলের অধিনায়ক মিচেল মার্শ জানিয়েছেন, তিনি এবং ট্রাভিস হেড বিশ্বকাপ পর্যন্ত ওপেনিংয়ে দায়িত্ব পালন করবেন।