বিগ ব্যাশে রিশাদের অভিষেক
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। সিনডি থান্ডারের বিপক্ষে মাঠে নামছে রিশাদের হোবার্ট হারিকেন্স। এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে হোবার্ট।
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। সিনডি থান্ডারের বিপক্ষে মাঠে নামছে রিশাদের হোবার্ট হারিকেন্স। এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে হোবার্ট।
উসমান খাওয়াজার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে প্রশ্নটা নতুন করে সামনে এসেছে অ্যাশেজের অ্যাডিলেড টেস্টকে ঘিরে। স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত একাদশে জায়গা হয়নি ৮৫ টেস্ট খেলা এই অভিজ্ঞ ব্যাটারের। একই সঙ্গে বাদ পড়েছেন আগের টেস্টে পাঁচ উইকেট নেয়া মাইকেল নিসারও।
অ্যাডিলেড টেস্টের জন্য একাদশে একটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। ব্রিসবেনের দিন-রাতের টেস্টে খেলা দলে থাকা গাস অ্যাটকিনসনের জায়গায় দলে ঢুকেছেন ডানহাতি পেসার জশ টাং। সিরিজের বাকি অংশে বোলিং আক্রমণে নতুন শক্তি যোগ করতেই এমন সিদ্ধান্ত।
অস্ট্রেলিয়ার শহর সিডনিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গাগুলির মধ্যে একটি ধরা হয়। এমন এক শহরের কাছেই সন্ত্রাসী হামলা হয়েছে রবিবার। সিডনির কাছে বন্ডি বিচে এলোপাথাড়ি গুলি করেছে সন্ত্রাসীরা। এর ফলে ১১ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এই হামলার সময় একই জায়গায় ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
এবারের অ্যাশেজে ক্যামেরন গ্রিনকে দেখা যাচ্ছে অলরাউন্ডার হিসেবেই। দুই টেস্টেই তিনি ব্যাটিং ও বোলিং-দুটোই করেছেন। তবে আইপিএল নিলামের জন্য তাকে ‘ব্যাটার’ ক্যাটাগরিতে রাখায় বিষয়টি নিয়ে তৈরি হয়েছিল সংশয়।
আসরের শুরুর দিকে পরপর দুই ম্যাচে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন লিজেল লি। তবে টুর্নামেন্টের বাকি অংশ খুব একটা সফল হতে পারছিলেন না তিনি। তবে ফাইনালে সেই আক্ষেপ ঘুচিয়ে ৭৭ রানের অপরাজিত ইনিংসে হোবার্ট হারিকেন্সকে মেয়েদের বিগ ব্যাশের শিরোপা জেতালেন তিনি।
ব্রিসবেনে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি উসমান খাওয়াজা। ফলে ওপেনিংয়ে ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদারল্ড নেমেছিলেন। অবশ্য অ্যাডিলেডে সিরিজের তৃতীয় টেস্টেই ফিরছেন খাওয়াজা। এই ম্যাচের আগে তাকে শতভাগ ফিট ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আসন্ন আইপিএল নিলামকে ঘিরে ফ্র্যাঞ্চাইজিগুলো প্রস্তুতি সম্পন্ন করেছে। খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেয়ার তালিকা প্রকাশের পর এখন নজর নিলামেই। তবে এই নিলাম অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ ড্যানিয়েল ভেট্টোরির জন্য একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে।
বিগ ব্যাশের সবশেষ আসরে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার কথা ছিল রিশাদ হোসেনের। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বিগ ব্যাশ খেলার জন্য অনাপত্তি পত্র (এনওসি) পাননি ডানহাতি এই লেগ স্পিনার। টুর্নামেন্টের আগামী মৌসুমের জন্যও বাংলাদেশের তারকা স্পিনারকে দলে টেনেছে হোবার্ট। এবার অবশ্য পুরো মৌসুমই খেলবেন রিশাদ।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে বছরটা শুরু হয়েছিল বাংলাদেশের। তবে শেষটা হয়েছে মুখে চওড়া একটা হাসি নিয়ে। শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেই বছর শেষ করেছেন লিটন দাসরা। ২০২৫ সালে ২০ ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি জয়ের পাশাপাশি সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি উইকেট কিংবা সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোতেও নিজেদের ছাড়িয়ে গেছেন তানজিদ হাসান তামিম-সাইফ হাসানরা।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স অ্যাশেজের তৃতীয় টেস্টে দলে ফিরতে যাচ্ছেন। বুধবার ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে তার নাম রয়েছে। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর।
অ্যাডিলেডে অ্যাশেজের তৃতীয় টেস্টে অধিনায়ক হিসেবে দলে ফিরছেন প্যাট কামিন্স। তবে পায়ের চোটের কারণে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন জশ হ্যাজেলউড। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এখন পুনর্বাসন প্রক্রিয়ায় মনোযোগ দেবেন অস্ট্রেলিয়ার এই পেসার। পুরো অ্যাশেজ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ড পেসার মার্ক উডও।