মুশফিকের শততম টেস্ট ফ্রিতে মাঠে বসে দেখতে পারবেন শিক্ষার্থী ও শিক্ষকরা
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ–আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট। সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ–আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট। সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
সিলেটে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে পাত্তাই পায়নি আয়ারল্যান্ড। এবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে আইরিশরা। মিরপুরের এই টেস্ট ম্যাচটি হবে মুশফিকুর রহিমের শততম টেস্ট। বিরল কৃতিত্ব অর্জনের জন্য মুশফিককে সাধুবাদ জানালেও আসন্ন টেস্টে তার ব্যাটে রান চান না আয়ারল্যান্ডের ব্যাটার হ্যারি টেক্টর।
‘সে (মুশফিক) যেভাবে প্রস্তুতি নেয়, এতটা বিস্তৃতভাবে প্রস্তুতি নিতে আমি আর কাউকে দেখিনি। তার মতো কাউকেই আমি আর দেখিনি। সম্ভবত শচীন টেন্ডুলকার তার মতো ছিলেন কিংবা তার কাছাকাছি ছিলেন।’ ২০২৪ সালের সেপ্টেম্বরে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে টেস্টের আগে মুশফিকুর রহিমকে এমন মন্তব্য করেছিলেন চান্ডিকা হাথুরুসিংহে। ক্রিকেটের প্রতি ডানহাতি ব্যাটারের নিবেদন কতটা সেটারই বহিঃপ্রকাশ ছিল বাংলাদেশের তৎকালীন প্রধান কোচের।
আগেই টি-টোয়েন্টি ছেড়েছেন মুশফিকুর রহিম। চলতি বছরে অবসর নিয়েছেন ওয়ানডে ক্রিকেট থেকেও। সাদা বলের ক্রিকেট থেকে ছাড়লেও এখনো নিয়মিত টেস্ট খেলে যাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার দুয়ারে মুশফিক। বাকি দুই ফরম্যাট ছেড়ে দেয়া ডানহাতি ব্যাটার আর কতদিন বাংলাদেশের হয়ে খেলবেন সেটার নিশ্চয়তা নেই। ফিল সিমন্স অবশ্য অবসরের ব্যাপারটা পুরোপুরি মুশফিকের উপরই ছেড়ে দিয়েছেন।
লম্বা সময় ধরেই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলা ক্রিকেটার মুশফিকুর রহিম। রান, সেঞ্চুরি কিংবা হাফ সেঞ্চুরি ছাপিয়ে নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। মিরপুর টেস্ট দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলতে যাচ্ছেন তিনি। তাকে নিয়ে গর্বিত ফিল সিমন্স।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হয়ে পরবর্তীতে সভাপতি পদে লড়াই করার কথা ছিল তামিম ইকবালের। নির্বাচনে সরকারি হস্তক্ষেপ এবং অস্বচ্ছ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে বিসিবি নির্বাচন বর্জন করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। নির্বাচন স্থগিত করতে বলা হলেও সেটা শেষ পর্যন্ত হয়নি। ২৫ পরিচালককে নিয়ে আবারও গঠিত হয়েছে বোর্ড। কদিন আগে তামিম জানিয়েছেন, তিনি বর্তমান বোর্ডকে অবৈধ মনে করেন। যদিও সাবেক বাঁহাতি ওপেনারের কথাকে গুরুত্ব দিচ্ছেন না আসিফ আকবর। বরং মুখে মুখে না বলে তামিমকে প্রমাণের আহ্বান জানিয়েছেন তিনি।
এশিয়া কাপ রাইজিং স্টার্সে হংকংকে উড়িয়ে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচে আকবর আলীরা উড়িয়ে দিয়েছে আফগানিস্তানকে। আগে বোলিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে আফগানিস্তান। রিপন মন্ডল আফগানদের টপ অর্ডার গুঁড়িয়ে দেন। এরপর রাকিবুল হাসান এসে ধসিয়ে দেন আফগানিস্তানের মিডল অর্ডার। আর তাতেই আফগানরা অল আউট হয়ে যায় ৭৮ রানে।
আগের দিনই ৯০ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে হারের শঙ্কার মুখে পড়ে গিয়েছিল বরিশাল বিভাগ। তারা দ্বিতীয় ইনিংসে ১৪১ রানের বেশি করতে পারেনি। আগের দিনের অপরাজিত ব্যাটার তাসামুল ইসলাম এদিন ৩৪ রান করে আউট হয়েছেন। এ ছাড়া রুয়েল মিয়া ১৩ ও তানভির ইসলাম ১৯ রান করলে ১৩৬ রানের সহজ লক্ষ্য দাঁড়ায় রংপুর বিভাগের সামনে।
সিলেটে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে পাত্তাই পায়নি আয়ারল্যান্ড। এবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে আইরিশরা। মিরপুরের এই টেস্ট ম্যাচটি হবে মুশফিকুর রহিমের শততম টেস্ট। বিরল কৃতিত্ব অর্জনের জন্য মুশফিককে সাধুবাদ জানালেও আসন্ন টেস্টে তার ব্যাটে রান চান না আয়ারল্যান্ডের প্রধান কোচ হেনরিখ মালান।
চট্টগ্রাম বিভাগ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন আসিফ আকবর। পরিচালক হওয়ার পর বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। এসেই বিভিন্ন জেলায় ক্রিকেটের উন্নয়নে কাজ শুরু করে দিয়েছেন। কদিন আগে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট কনফারেন্স।
২৪ বলে ৮৮ রান—স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়তে হাবিবুর রহমান সোহানের প্রয়োজন ছিল ২ বলে ১২ রান। তিন বলেও সেই রান করতে পারলে সাহিল চৌহানের সঙ্গে যৌথভাবে সবার উপরে থাকতেন বাংলাদেশের এই ওপেনার। তবে সোহান দুইটার একটাও করতে পারেননি। ৮৮ থেকে ১০০ রানে পৌঁছাতে সোহান খেলেছিলেন আরও ১১ বল।
আতিক ইকবালের প্রথম দুই বলে রান বের করতে পারেননি হাবিবুর রহমান সোহান। তবে তৃতীয় বলেই ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকালেন ডানহাতি এই ব্যাটার। পরের বলেও একই জায়গায় দিয়ে মারলেন আরেকটি ছক্কা। আতিকের ওভারের শেষ বলেও ছক্কা মেরেছেন তিনি। প্রথম ওভারে তিন ছক্কা মারার পর আর থামেননি সোহান।