মুমিনুলও একশ টেস্ট খেলবেন, প্রত্যাশা আশরাফুলের
মিরপুর টেস্টের চতুর্থ দিনে ক্যারিয়ারের ২৭ তম ফিফটিটা বিশেষ হয়ে থাকার কথা মুমিনুল হকের। এই ফিফটি ছোঁয়ার সাথে সাথেই তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই বাঁহাতি ব্যাটার। মুশফিকুর রহিম ও তামিম ইকবালের পর তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।