লিটনের কিপিং বিশ্বমানের, সে সেরাদের একজন: শন টেইট
ব্যাট হাতে দারুণ সময় কাটছে লিটন দাসের। পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে পেয়েছেন সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে আরেকটি হাফ সেঞ্চুরি। এর আগে ঢাকা টেস্টে বড় রান না পেলেও ছন্দে ছিলেন তিনি। এর আগে নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে সীমিত ওভারের সিরিজেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি।