পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম। অনুষ্ঠানে ফ্র্যাঞ্চাইজির মালিক ও খেলোয়াড়দের সঙ্গে মরিয়মকে পরিচয় করিয়ে দেন নাকভি। সেই দৃশ্যের ভিডিও নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করেন নাসিম। ক্যাপশনে লেখেন, ‘তাকে কেন লর্ডসের রানির মতো সম্মান করা হচ্ছে?’এমন পোস্টের পর পাকিস্তানের তারকা পেসারকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
কেউ নাসিমের পক্ষে বলছেন আবার কেউ কেউ তাকে সমালোচনায় বিদ্ধ করছেন। যদিও নাসিম পরবর্তীতে জানিয়েছেন তার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। পাশাপাশি নিঃশর্ত ক্ষমাও চান। যদিও তাকে ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করেছে পিসিবি। বাসিত জানিয়েছেন, তদন্ত কমিটি নাসিমকে দুই বছর নিষিদ্ধ করা সুপারিশ করেছিল। তবে তাদের সঙ্গে একমত না হয়ে শুধুমাত্র আর্থিক জরিমানার পরামর্শ দেন নাকভি। তবুও বোর্ডের সমালোচনা করেছেন ইউনিস।
পাকিস্তানের সাবেক ব্যাটার বলেন, ‘নাসিম ইতোমধ্যে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে এবং জানিয়েছে, তার সোশ্যাল মিডিয়া ম্যানেজার এই পোস্টটি করেছিল—যাকে সে বরখাস্তও করেছে। এমন পরিস্থিতিতে বোর্ড চাইলে সতর্কবার্তা বা কম জরিমানার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলতে পারত। বোর্ডের কাজ খেলোয়াড়দের রক্ষা করা।’
নাসিমের বিতর্কিত কান্ডকে ঘিরে খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যম সংক্রান্ত নীতি সংশোধন করেছে পিসিবি। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, খেলোয়াড় ও টিম ম্যানেজারকে পিসিবির নতুন এই নীতি কঠোর নীতির কথা জানানো হয়েছে। ক্রিকেটারদের কোনো প্রকার রাজনৈতিক পোস্টই কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না পিসিবির কাছে।
যেকোনো বিতর্কিত পোস্টের জন্য অন্তত এক কোটি পাকিস্তানি রুপি জরিমানা করা হবে বলেও জানানো হয়েছে ক্রিকেটারদের। সেই ঘটনাকে কেন্দ্র করে গঠিত হওয়া তদন্ত কমিটির তদন্তে দেখা যায়, নাসিম তার কেন্দ্রীয় চুক্তির একাধিক ধারা ও সামাজিক যোগাযোগ মাধ্যম নীতিমালা লঙ্ঘন করেছেন। নাসিমের ঘটনা বাকিদের জন্য একটা সতর্কবার্তা বটে।