নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ও সাউথ আফ্রিকার বিপক্ষে দুটি উইকেট নিয়ে কাজটা এগিয়ে রেখেছিলেন রশিদ। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ছুঁয়ে ফেলেন সেই মাইলফলক। ইনিংসের ১৬তম ওভারের তৃতীয় বলে রশিদকে সুইপ করতে যান সংযুক্ত আরব আমিরাতের টেলএন্ডার ব্যাটার মোহাম্মদ আফরান।
ভারসাম্য ধরে রাখতে না পেরে হিট উইকেট হয়ে যান আফরান। আর তাতেই স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের কীর্তি গড়েন রশিদ। এদিন ৪ ওভার বোলিং করে ২৪ রানে ১ উইকেট নেন রশিদ। এই ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারি আগে থেকেই রশিদ।
তার ধারে কাছেও নেই বর্তমানে খেলে যাওয়া কোনো ক্রিকেটার। দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। তিনি ৬৩১ উইকেট শিকার করেছেন। এরপর আছেন আরেক ক্যারিবিয়ান সুনীল নারিন। তিনি ৬১৩ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টিতে আর কোনো বোলারের নেই ৬০০ উইকেটও।
এই তালিকায় চতুর্থ নাম ইমরান তাহিরের। এই প্রোটিয়া স্পিনার নিয়েছেন ৫৭২ উইকেট। আর ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার আন্দ্রে রাসেল শিকার করেছেন ৫০৮ উইকেট। ফলে বোঝাই যাচ্ছে রশিদ রীতিমতো নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। যেখানে যাওয়া অন্য বোলারদের জন্য হবে অলীক স্বপ্ন।