জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক ও নারী ক্রিকেটের সঙ্গেও যুক্ত হয়েছে রবি। পুরুষ জাতীয় দলের পাশাপাশি বাংলাদেশ ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল এবং নারী জাতীয় দলের পৃষ্ঠপোষকতার স্বত্বও রবির অংশীদারত্বের অংশ ছিল। ফলে দেশের শীর্ষ পর্যায়ের ক্রিকেটের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম ও নারী ক্রিকেটের সঙ্গেও তৈরি হয়েছিল রবির সংযোগ।
রবি পৃষ্ঠপোষক থাকার সময়েই এসেছে বাংলাদেশের ক্রিকেটের বেশ কিছু বড় মোড়। ২০১৫ সালে ঘরের মাঠে ভারতকে ২–১ এবং সাউথ আফ্রিকাকে ২–১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারায় বাংলাদেশ। এরপর ২০১৬ এশিয়া কাপের ফাইনাল এবং ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে পৌঁছানোর মতো অর্জন আসে, যে সময়টায় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ নিজেদের অবস্থান আরও শক্তভাবে জানান দিচ্ছিল।
বর্তমান পৃষ্ঠপোষকতার অধ্যায়েও যোগ হয়েছে নতুন ইতিহাস। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট জয়ের পর ২–০ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। দেশের বাইরে এই ঐতিহাসিক অর্জন বাংলাদেশের ক্রিকেটের জন্য যেমন বড় মাইলফলক, তেমনি রবি ও বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের বর্তমান অধ্যায়েরও একটি স্মরণীয় মুহূর্ত।
শুধু প্রতিষ্ঠিত ক্রিকেটার নয়, নতুন প্রতিভা খুঁজে বের করতেও মাঠে নেমেছিল রবি। বিসিবির সঙ্গে ২০১৬ সালের ‘রবি ফাস্ট বোলার হান্টে’ দেশজুড়ে হাজারো তরুণ তরুণীর মধ্য থেকে সম্ভাবনাময় পেসার খোঁজা হয়। এই আয়োজন থেকেই সামনে আসেন এবাদত হোসেন, যিনি পরবর্তীতে বাংলাদেশের জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা করে নেন।
পেসের পাশাপাশি স্পিন প্রতিভা খুঁজতেও উদ্যোগ নেয় রবি। ২০১৭ সালের ‘রবি খোঁজ: দ্য নাম্বার ওয়ান স্পিনার’ থেকে উঠে আসা প্রতিভাদের একজন ছিলেন রিশাদ হোসেন। সেই আয়োজনে ‘মোস্ট অ্যাকিউরেট বোলার’ হওয়া রিশাদ পরবর্তীতে জাতীয় দলের লেগ স্পিনার হিসেবে উঠে আসেন। অর্থাৎ প্রতিভা খোঁজার জায়গাতেও রবির উদ্যোগের ফল দেখা গেছে বাংলাদেশের ক্রিকেটে।
আগামী দিনের ক্রিকেটারদের জন্য সেই সহায়তার ভাবনা সাম্প্রতিক উদ্যোগেও দেখা গেছে। তরুণ ও সুবিধাবঞ্চিত ক্রিকেটারদের জন্য ক্রিকেট কিট দেওয়ার উদ্যোগ নিয়েছে রবি, যাতে প্রয়োজনীয় সরঞ্জামের অভাব তাদের ক্রিকেটের স্বপ্ন এগিয়ে নেওয়ার পথে বাধা না হয়।
জাতীয় দল থেকে নারী দল ও অনূর্ধ্ব-১৯, ঐতিহাসিক সিরিজ জয় থেকে নতুন প্রতিভা খুঁজে বের করা, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে রবির সম্পর্ক তাই বিভিন্ন স্তর ও সময়ে বিস্তৃত হয়েছে।
একদিকে টাইগারদের বড় বড় সাফল্যের সময় পাশে থাকা, অন্যদিকে এবাদত ও রিশাদের মতো প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ এবং আগামী দিনের ক্রিকেটারদের জন্য সুযোগ তৈরি, সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে রবির পথচলা শুধু পৃষ্ঠপোষকতার নয়, ক্রিকেটের পুরো পরিমণ্ডলের সঙ্গে যুক্ত থাকার গল্প।
জাতীয় দল থেকে আগামীর ক্রিকেট, সাফল্য, সম্ভাবনা আর নতুন প্রতিভার পথচলায় সঙ্গে আছে রবি।